ঢামেক হাসপাতালে যুবকের মরদেহ ফেলে পালাল দুজন

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১১:১৪ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।

শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

জরুরি বিভাগের ট্রলিম্যান মো. পারভেজ মোশারফ জানান, দুই ব্যক্তি ওই যুবককে জরুরি বিভাগে নিয়ে এসে তার কাছে দিয়ে বলেন, তারা টিকিট আনতে যাচ্ছেন। এরপর দুজনে সুকৌশলে পালিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর পাওয়া যায়নি। পরে ওই যুবককে চিকিৎসকের কাছে নেওয়া হলে বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করা হয়।

আজ সকালে এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হাসপাতালের আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে পালিয়ে যাওয়া দুই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহত যুবকের পরিচয় সনাক্তে প্রযুক্তির সহায়তার জন্য সিআইডি ক্রাইম সিনকে ঘটনাটি জানানো হয়েছে। তবে যুবকের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। 

আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

খুলনায় ছিনতাইকারীদের ধারালো চাপাতির কোপে গুরুতর জখম হয়েছেন শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক। শুক্রবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা হয়।
দুই সিটি কর্পোরেশনের কার্যক্রম
৯ বছরে মশক নিধনে ঢাকার দুই সিটি খরচ করেছে প্রায় ১ হাজার কোটি টাকা। মশা মারতে কখনো ড্রেনে ছাড়া হয়েছে গাপ্পি মাছ, জলাশয়ে হাঁস ও ব্যাঙাচি। কোথাও ওষুধ ছিটাতে ব্যবহার হয়েছে ড্রোন। এর বাইরে আছে ফগিং,...
নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ...
রাজধানীর রমনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা হয়। গুরুতর আহত...
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় ছেলের বউ ও শাশুড়ি নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা- বকশীগঞ্জ মহা সড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া এলাকায় এই দুর্ঘটনা হয়। এ ঘটনায় বাস ও চালকের সহযোগীকে আটক করলেও পালিয়ে গেছে...
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকেকে দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে সিজেপির সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কাকে। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে তাদের আটক...
জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে ভারতের গুরুগ্রাম পুলিশ। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পুলিশের নির্দেশনা না মানায় তাকে আটক করা হয়েছে।
অন্ধকার ও নির্জন এলাকায় পৌঁছানোর তাজমিন বিষয়টি বুঝতে পেরে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেন সুমন। জান্নাতুল চিৎকার করলে তার গলায় গামছা...
লোডিং...

এলাকার খবর