ময়মনসিংহে সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ পিএম

ময়মনসিংহের ভালুকায় রবেন্দ্র ঋষি (৪৩) নামে এক সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দাম হোসেন নামে এক বখাটের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার জামিরদিয়া এলাকার নোমান কম্পোজিট মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা হয়।

নিহত রবেন্দ্র ঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার উত্তরপাড়া এলাকার রঞ্জিত ঋষির ছেলে। তিনি ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকার কাশেমের বাসায় ভাড়া থেকে সেলুনের ব্যবসা করতেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন একই এলাকার বাবুল মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী সূচিত্রা জানান, সাদ্দাম নেশার জন্য প্রায়ই তার স্বামীর কাছ থেকে টাকা নিতেন। এ ছাড়া সেলুনে চুল কাটিয়ে টাকা দিতেন না। কিছুদিন ধরে টাকা না দেওয়া এবং চুল কাটতে না দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল। 

এর আগেও সাদ্দাম তার স্বামীকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করেন সূচিত্রা। তার অভিযোগ, ওই বিরোধের জেরেই সাদ্দাম তার স্বামীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলুনে ঢুকে রবেন্দ্রকে ছুরিকাঘাত করেন সাদ্দাম। প্রাণ বাঁচাতে রবেন্দ্র সেখান থেকে দৌঁড়ে সাদ্দামের বাবার দোকানে আশ্রয় নেন। সেখানেও তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে বাড়ির উঠানে তাকে ফেলে আবারও ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

 

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে...
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে নাটোরের চিফ...
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে সোমবার রাতে পিংকি পরিবহন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মনি মালী নামের ৭ বছরের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত তার অন্তঃসত্ত্বা মা আদরি মালী...
খুলনায় একটি সিগারেট কোম্পানির এক কর্মীকে গুলি করে ল্যাপটপ ছিনতাই করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে তাকে গুলি করা হয়। 
পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধাদানের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এজন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  
পার্কিংয়ের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর এবং মরদেহ বাড়িতে নিয়ে যেতে ভোগান্তিতে পড়েছেন...
রাজবাড়ী শহরে আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার শহরের পান্না চত্বর এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন বাণীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন। মঙ্গলবার দুপুরে রিকশায় করে কাপড় বাজারে যাওয়ার পথে...
রাজধানীতে জমকালো আয়োজনে ‘বাবুই শিশুসাহিত্য উৎসব ২০২৬’ সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত তিন শতাধিক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর