সিলেটে সংঘবদ্ধ ধর্ষণের প্রধান আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৪:১৫ পিএম

সিলেটে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সালামকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে র‍্যাব–৯ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব–৯ এর অধিনায়ক মো. মোমিনুল হক।

গ্রেপ্তার আব্দুস সালাম সিলেট নগরের লালাদিঘির পাড় এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

সংবাদ সম্মেলনে র‍্যাব ৯ এর অধিনায়ক মো. মোমিনুল হক বলেন, ‘ভালো কাজ পাইয়ে দেওয়ার কথা বলে এক কিশোরীকে ২২ দিন আটকে রেখে ধর্ষণ করেন আব্দুস সালাম। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা। মামলায় প্রধান আসামি করা হয় আব্দুস সালামকে। এছাড়া আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়। এরপর আসামিদের ধরতে অভিযানে নামে র‍্যাব–৯।’ 

মো. মোমিনুল হক আরও বলেন, ‘গ্রেপ্তার আব্দুস সালামকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে। এ ছাড়া অন্য পলাতক আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।’

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা চালানোর মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা...
হবিগঞ্জে বাধার মুখে পড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ সিলেট আসবে আজ। আজ সিলেটের দুই উপজেলা ও আগামীকাল শুক্রবার আরও তিন উপজেলায় পদযাত্রা করবে দলটি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন ওই নারী। এ সময় অভিযুক্ত শহিদুল ইসলাম তাকে বিয়ের প্রস্তাব দেন। একপর্যায়ে নিজের...
কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা ও দুর্বল বাজার তদারকির কারণে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছে সিপিডি। সংস্থাটির গবেষণায় দেখা গেছে, চালের দাম পাঁচ ধাপ...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১ হাজার ৫ জন রোগী শনাক্ত বা উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট হামের রোগী ও...
আগামী আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগস্টে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম...
ফরিদপুরে সামেলা আক্তার নামে এক নারীকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর