ট্রাম্পের চোখ এড়িয়ে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’!

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৩ পিএম

হোয়াইট হাউসে তখন কূটনৈতিক আলোচনার হিসাব-নিকাশ। সবাই ধরেই নিয়েছিল, আপাতত সংঘাত থেমে গেছে। কিন্তু ঠিক সেই সময়ই ঘটে এমন এক ঘটনা, যা মুহূর্তেই বদলে দেয় পুরো চিত্র। কোনো সতর্কবার্তা নয়, কোনো প্রকাশ্য ঘোষণা নয়। হঠাৎ করেই আকাশ চিরে ছুটে আসে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। লক্ষ্য—মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আলোচনার আশায় অপেক্ষা করছেন, ঠিক তখনই ইরান দেখিয়ে দিল—তারা এখনো যুদ্ধের মাঠ ছাড়েনি। আর এই হামলাকে মার্কিন বাহিনী নিজেই বলছে 'সারপ্রাইজ অ্যাটাক'। এর মানে, ট্রাম্প প্রশাসন বুঝে ওঠার আগেই চরম আঘাতের মুখে পড়ে মার্কিন ঘাঁটি।

মার্কিন কেন্দ্রীয় কমান্ডের তথ্য অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) একসঙ্গে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর দিকে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হামলার মূল লক্ষ্য ছিল জর্ডানে থাকা একটি মার্কিন সামরিক ঘাঁটি। যদিও কেন্দ্রীয় কমান্ড আনুষ্ঠানিকভাবে ঘাঁটির নাম প্রকাশ করেনি, তারা নিশ্চিত করেছে—মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীকেই লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মার্কিন বাহিনী নিজেরাই এই হামলাকে 'সারপ্রাইজ অ্যাটাক' বা আচমকা হামলা হিসেবে বর্ণনা করেছে। অর্থাৎ, এমন সময়ে এই আঘাত এসেছে, যখন ওয়াশিংটন বড় ধরনের হামলা হতে পারে বলে আশা করেনি। তবে যুক্তরাষ্ট্রের দাবি, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই ভূপাতিত করতে সক্ষম হয়েছে। মার্কিন বাহিনী জানিয়েছে, তাদের সদস্যরা এখনো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

আর এই হামলার সময়টাও বেছে নেওয়া হয়েছে খুব হিসাব-নিকাশ করে। কারণ এর মাত্র কয়েক ঘণ্টা আগেই হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রায় দেড় ঘণ্টার সেই বৈঠক শেষে হোয়াইট হাউস জানিয়েছিল, আলোচনা ছিল ইতিবাচক ও ফলপ্রসূ। অন্যদিকে ট্রাম্প নিজেও দাবি করেছিলেন, ইরানের সঙ্গে আলোচনাকে সুযোগ দিতেই তিনি বড় ধরনের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রেখেছেন। কিন্তু সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান যেন জানিয়ে দিল—তাদের অবস্থান বদলায়নি।

বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি সামরিক হামলা নয়; বরং একটি শক্তিশালী রাজনৈতিক বার্তাও। কারণ আলোচনা চলার মধ্যেই এমন হামলা দেখিয়ে ইরান বোঝাতে চেয়েছে, প্রয়োজন হলে তারা যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধক্ষেত্র উত্তপ্ত করতে পারে। যদিও টানা ১৪ দিন হামলা-পাল্টা হামলার পর বড় ধরনের সংঘাত বন্ধ ছিল, কিন্তু এই নতুন ক্ষেপণাস্ত্র হামলা আবারও প্রমাণ করল, উত্তেজনা এখনো শেষ হয়নি।

একদিকে আলোচনা, অন্যদিকে হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলা—এই দুই ঘটনাই এখন মধ্যপ্রাচ্যের বাস্তবতা। ট্রাম্পের ভরসা যখন কূটনীতি, ঠিক তখনই ইরান দেখিয়ে দিল, যুদ্ধের ময়দানে চমক দেওয়ার ক্ষমতা তাদের এখনো অটুট। ফলে এটাই কি নতুন সংঘাতের শুরু, নাকি আরও বড় কিছু অপেক্ষা করছে? সেই প্রশ্নই এখন বিশ্বরাজনীতিতে।

ইরানের টার্গেট লিস্টে কি এবার নিজেই নাম লেখাল সৌদি আরব? ট্রাম্পের মিত্রকে বাঁচাতে সরাসরি মাঠে নেমেছে আমেরিকা? ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝড় কি সামলাতে পারবে রিয়াদ? নাকি আমেরিকার কথায় ইরাকে...
একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাদা বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ...
ইরানের কৌশলগত জলপথ হরমুজ প্রণালি নিয়ে আবারও উত্তেজনা বাড়ছে। ওমানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা এবং উপসাগরীয় আরব দেশগুলোর ভূমিকা নিয়ে তেহরানের সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে তীব্র প্রতিক্রিয়া। অনেকেই...
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ঘিরে যুক্তরাষ্ট্রের জনমতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক ইউগভের এক জরিপ বলছে, ৪৬ শতাংশ মার্কিন নাগরিক চান নেতানিয়াহুর গ্রেপ্তার। অন্যদিকে...
বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা সরানোকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় ভাসুর আব্দুল হাকিমের...
হবিগঞ্জে নেতাদের গাড়িবহরে হামলা ও মারধরের ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ আরও ১০০ জনের নামে মামলা করেছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। এ মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করা...
একটি তেলাপোকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটি তেলাপোকার প্রতীকই কাঁপিয়ে দিল ভারতের রাজনৈতিক অঙ্গন। যে আন্দোলনের শুরু মোবাইলের স্ক্রিনে, তা পৌঁছে যায় দিল্লির ক্ষমতার করিডোরে। নিট প্রশ্নপত্র ফাঁস,...
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ায় চট্টগ্রাম-২ আসনের বিএনপির সংসদ সদস্য সারোয়ার আলমগীরের সংসদ সদস্যপদ স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে সংসদ সদস্য হিসেবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর