ভারতের পাহাড়ী ঢলে সিলেটে পানিবন্দী সাড়ে ৫ লাখ মানুষ

আপডেট : ৩১ মে ২০২৪, ০৭:৩৪ পিএম

উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয়েছে সিলেটের ৭ উপজেলা। আকস্মিক বন্যায় পানিবন্দী সাড়ে পাঁচ লাখ মানুষ। ৫ হাজার মানুষ গেছেন আশ্রয়কেন্দ্রে। প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে। সুরমার পানি বৃদ্ধি অব্যাহত আছে সুনামগঞ্জেও।

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার কবলে সিলেটের সীমান্ত এলাকা। ঘরবাড়ি ছেড়ে সহায়-সম্বল নিয়ে আশ্রয়ের খোঁজে বানভাসি মানুষ। সিলেটের ৩৪৯টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৫ হাজার মানুষ। তারা বলছেন, আকস্মিক বন্যার কারণে সবকিছু ফেলে আসতে হয়েছে তাদের। 

জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী বরাদ্দ দেওয়া হলেও সেগুলো নিয়ে আসার মতো ব্যবস্থা নেই। গোয়াইনঘাটের নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুর রশিদ শামীম বলেন, ‘প্রায় ৭–৮টি জায়গার মধ্যে এক থেকে দেড় কিলোমিটার জুড়ে বন্যায় প্লাবিত হয়ে ডুবে আছে। সে হিসেবে আমরা কোনো গাড়িই ব্যবহার করতে পারছি না। ঢলের কারণে নৌকা উজান দিয়ে উপজেলায় যেতে পারছে না। সে কারণে বরাদ্দ খাবার আনতে পারছি না।’

জেলা প্রশাসন জানিয়েছে, আকস্মিক বন্যা পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেন, ‘এই পরিস্থিতি যদি আরও অবনতি হয় আমরা উদ্ধার কার্যক্রম আরও শক্তভাবে চালাব। প্রয়োজন হলে যাতে সহায়তা করতে পারে সে জন্য সেনাবাহিনী প্রস্তুতি নিয়েছে। তারা যে কোনো সময় আসতে পারবে।’ 

পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি না হলে সিলেটের বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই। সিলেটের পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, ‘চেরাপুঞ্জির আবহাওয়াটা যদি ভালো হয়ে যায়, তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে পানি অনেক নিচে নেমে নামে এবং আমরা সিলেটবাসী রক্ষা পাব।’

উজানের ঢলে সুনামগঞ্জেও সুরমার পানি বৃদ্ধি অব্যাহত আছে। আর এতে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন  কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর