সিলেটে টিলাধসে একই পরিবারের ৪ জন নিহত

আপডেট : ০১ জুন ২০২৫, ১০:২৫ এএম

সিলেটের গোলাপগঞ্জে টিলাধসে একই পরিবারের চারজন নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় ৭ নম্বর লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বখতিয়ারঘাট এলাকার মৃত আসিদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৫), তাঁর স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে সামিয়া বেগম (১৪) ও ছেলে আলী আব্বাস (৯)।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে রোববার সকালে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে। 

খলকুর রহমান বলেন, স্ত্রী ও দুই শিশু নিয়ে ইয়াজ উদ্দিন ঘরের একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। রাত ৩টার দিকে প্রবল বর্ষণের সময় হঠাৎ ইয়াজ উদ্দিনের আধাপাকা ঘরের ওপর টিলা ধ্বসে পড়ে। এতে চারজন চাপা পড়ে মারা যান।

একই রাতে উপজেলার চৌধুরী বাজার ও বিয়ানীবাজার এলাকায়ও টিলা ধসের খবর পাওয়া গেছে। 

ফরিদপুরে সামেলা আক্তার নামে এক নারীকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
দীর্ঘদিন ধরে পুলিশের তৈরি করা ছকেই ধরা পড়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে তার গডফাদার সাজ্জাদ হোসেন এবং অন্যতম সহযোগী রায়হান। সাজ্জাদ দেশের বাইরে অবস্থান করলেও...
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে মিজানুর রহমান (৫৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা ও দুর্বল বাজার তদারকির কারণে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছে সিপিডি। সংস্থাটির গবেষণায় দেখা গেছে, চালের দাম পাঁচ ধাপ...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১ হাজার ৫ জন রোগী শনাক্ত বা উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট হামের রোগী ও...
আগামী আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগস্টে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম...
আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে এবং ৪১৭ জনের ভিসা নবায়নের কাজ চলছে।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর