সাবেক ছাত্রদল নেতাকে নিয়ে ফেসবুকে পোস্ট, ছুরিকাঘাতে যুবদল কর্মী খুন

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০২:৫৮ পিএম

সিলেটের গোলাপগঞ্জে সাবেক ছাত্রদল নেতার ছুরিকাঘাতে এক যুবদল কর্মী নিহতের অভিযোগ উঠেছে। শনিবার রাত ১টার দিকে উপজেলার পৌর শহরের কদমতলীতে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের দাবি, ছাত্রদল নেতাকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়াতেই ছুরিকাঘাতে হত্যা করা হয় যুবদল নেতাকে।

নিহত রনি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া উত্তরপাড়া গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে। তিনি পৌরসভার কদমতলী এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন। অভিযুক্তের নাম শেখ রাজু। তিনি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

রনির স্বজনদের অভিযোগ, হত্যার আগে শেখ রাজুর ‘বিবাহবহির্ভূত সম্পর্ক’ নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট করেছিলেন রনি। এর জেরে শনিবার রাতে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয় তাঁকে। পরে গুরুতর আহত অবস্থায় স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।

রনির মা রত্না বেগম সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে রাজুর স্ত্রী রনির কাছে এসে একটি বিচার দেন, তাঁর স্বামী অন্য মহিলার সঙ্গে পরকীয়া করছে। এটা নিয়ে রাজুর সঙ্গে রনির দ্বন্দ্ব ছিল।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

ফরিদপুরে সামেলা আক্তার নামে এক নারীকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে রাহিম শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে।
দীর্ঘদিন ধরে পুলিশের তৈরি করা ছকেই ধরা পড়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে তার গডফাদার সাজ্জাদ হোসেন এবং অন্যতম সহযোগী রায়হান। সাজ্জাদ দেশের বাইরে অবস্থান করলেও...
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় টয়লেটের ট্যাংক থেকে এক স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাড়ির পাশে টয়লেটে ট্যাংক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে মিজানুর রহমান (৫৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি, মধ্যস্বত্বভোগীদের অতিরিক্ত মুনাফা ও দুর্বল বাজার তদারকির কারণে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছে সিপিডি। সংস্থাটির গবেষণায় দেখা গেছে, চালের দাম পাঁচ ধাপ...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১ হাজার ৫ জন রোগী শনাক্ত বা উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট হামের রোগী ও...
আগামী আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আগস্টে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম...
আমিরাতে ৫ হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, এখন পর্যন্ত ৬২৬ জনের ভিসা বাতিল হয়েছে এবং ৪১৭ জনের ভিসা নবায়নের কাজ চলছে।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর