হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল থেকে ৯ দালাল আটক

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পিএম

বিভিন্ন অভিযোগ ও র‍্যাবের গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল থেকে দালালচক্রের নয় সদস্যকে আটক করেছে র‍্যাব–৯। মঙ্গলবার দুপুরে হাসপাতালের বিভিন্ন স্থানে ঘণ্টাব্যাপী অভিযানে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলো— সৌরভ রায় (২২), নিতু ঘোষ (৩৫), মো. বিলু মিয়া (৪২), মো. আব্দুল খালেক (২৭), আসাদুজ্জামান (৪৩), মো. কাওসার (৩০), অ‌সিদ দাস (৪০) রমিজ আলী র‌নি (২৭) ও মো. কামাল শাহ (২৫)।

হবিগঞ্জ জে‌লা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া ও র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহ আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। পরে আটককৃতদের দালালি আইনে ১৫ দিনের সাজা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহ আলম বলেন, ‘এ দালালরা প্রতিদিন হাসপাতালে আগত গরীব ও অসহায় রোগীর স্বজনদের নানা উপায়ে হয়রানি করত।’ 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর