হবিগঞ্জে কলেজের রজতজয়ন্তী কনসার্টে বিশৃঙ্খলা, আহত ২০

হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান ভাঙচুর ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে পণ্ড হয়ে গেছে। কনসার্টে চেয়ার ছোড়াছুড়ি ও ধাক্কাধাক্কিতে অন্তত ২০ জন আহত হন।

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৯:২১ এএম

হবিগঞ্জে বৃন্দাবন সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান ভাঙচুর ও বিশৃঙ্খলার মধ্য দিয়ে পণ্ড হয়ে গেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার রাত ১১টার দিকে হবিগঞ্জের জালাল স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবস্থাপনা বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির পর রাতে জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক ও বাধনের গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। পরে মঞ্চে আসে ‘লালন ব্যান্ড’। তারা দুটি গান পরিবেশনের পর হঠাৎ একদল যুবক মঞ্চের দিকে বোতল ছুড়ে মারলে বিশৃঙ্খলা শুরু হয়। মুহূর্তেই দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাক্কাধাক্কি দেখা দেয়। পরে হুড়োহুড়িতে অন্তত ২০ জন আহত হন।

কনসার্টে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন, যাদের মধ্যে কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও ছিলেন। বিশৃঙ্খলার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মঞ্চ এলাকায় ব্যাপক ভাঙচুর হয়। একপর্যায়ে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বলেন, ‘কনসার্টে বিপুল দর্শক উপস্থিত ছিল। হঠাৎ বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কির কারণে অনেকে আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

ওসি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ত‌বে এ বিষয়ে ক‌লে‌জের আ‌য়োজনকারী কা‌রও বক্তব‌্য পাওয়া যায়‌নি।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর