খাবারের খোঁজে লোকালয়ে ৪০ কেজির অজগর

লাউয়াছড়ায় এযাবতকালে দেখা এটিই সবচেয়ে বড় অজগর।

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ এএম

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের পাশের একটি বসতঘর থেকে প্রায় ১৪ ফুট লম্বা ও ৪০ কেজি ওজনের বার্মিজ অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে বনে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার রাতে লাউয়াছড়া বন সংলগ্ন হিট বাংলাদেশ অফিসের পেছনে মিজান মিয়ার বসতঘরে সাপটি দেখা যায়। পরে রাত ১১টার দিকে বন বিভাগ ও বন্য প্রাণী গবেষণা সংস্থা ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) যৌথভাবে অজগরটি উদ্ধার করে তাৎক্ষণিক লাউয়াছড়া বনের গভীরে ছেড়ে দেয়।

সংশ্লিষ্টদের দাবি, লাউয়াছড়ায় এযাবতকালে দেখা এটিই সবচেয়ে বড় অজগর।

ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সদস্য চঞ্চল গোয়ালা ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে জানান, খাবারের সন্ধানে অজগরটি বনের পার্শ্ববর্তী লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় বাড়ির একটি হাঁসের বাচ্চা খেয়ে ফেলে এটি। পরে বাড়ির মালিক মিজান মিয়া সাপটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন। খবর পেয়ে বন বিভাগ ও সিসিএর সদস্যরা গিয়ে অজগরটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।

চঞ্চল গোয়ালা আরও জানান, অজগর নির্বিষ প্রাণী এবং সাধারণত মানুষের জন্য হুমকি নয়। শীত মৌসুমে এরা দুই থেকে আড়াই মাস গর্তে অবস্থান করে এবং উষ্ণতা বাড়লে খাবারের সন্ধানে বের হয়। লাউয়াছড়া বনের আশপাশে চা-বাগান ও লোকালয় থাকায় এমন ঘটনা অস্বাভাবিক নয়।

স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে চঞ্চল গোয়ালা বলেন, ‘লোকালয়ে অজগর দেখা গেলে আতঙ্কিত না হয়ে আঘাত না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্টদের খবর দিতে হবে।’

অভিযানে অংশ নেন চঞ্চল গোয়ালা, মোক্তাদির রহমান, সামদেও পাশিসহ সিসিএ সদস্যরা। এ সময় বন বিভাগের কেসজিৎ সিংহ ও সিপিজি সদস্যরাও উপস্থিত ছিলেন।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত অন্যতম পর্যটন নগরী সিলেট। টানা ৫ দিনের ছুটিতে লাখো পর্যটকের সমাগমের আশা ব্যবসায়ীদের। বিপুল সংখ্যক পর্যটকের চাপ সামলাতে ও নিরাপত্তা নিশ্চিতে নানা প্রস্তুতি...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর