১৪ ঘণ্টা পর সিলেট বিভাগের তেল-গ্যাস পাম্পের ধর্মঘট প্রত্যাহার

সিলেট বিভাগে ১৪ ঘণ্টার ধর্মঘট শেষে তেল ও গ্যাস পাম্প চালু হয়েছে প্রশাসনের আশ্বাসে। জ্বালানি সংকটে স্থবির ছিল যান চলাচল, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০২:৪০ পিএম

প্রশাসনের আশ্বাসে ১৪ ঘণ্টা পর সিলেট বিভাগের তেল ও গ্যাস পাম্পের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘোষণা দেয় মালিক সমিতি।

এর আগে, অযৌক্তিক জরিমানা করাসহ নানা অভিযোগে বুধবার মধ্যরাতে সিলেট বিভাগের চারটি জেলাতেই ফিলিং স্টেশন থেকে সব ধরনের জ্বালানি তেল ও গ্যাস বিক্রি বন্ধ করে দেওয়া হয়। এতে জ্বালানি সংকটে স্থবির হয়ে পড়ে যান চলাচল। বিপাকে পড়েন যাত্রী ও চালকেরা।

পাম্প মালিকদের অভিযোগ, বিভিন্ন সংস্থার মাধ্যমে বারবার হিসাব নেওয়া, পাম্পে পুলিশ মোতায়েন, ট্যাগ অফিসার বসানোসহ নানাভাবে তাঁদেরকে হয়রানি করা হচ্ছে।

এদিকে পাম্প বন্ধ রাখার প্রতিবাদে সকালে সিলেট-মৌলভীবাজার ও সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকেরা।

বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, তাঁদেরকে আগে থেকে কোনো খবর না জানিয়েই সকালে বন্ধ করে দেওয়া হয় পাম্প। এতে তাঁরা নানাভাবে ভোগান্তির শিকার হন।

সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
সিলেট বিভাগে হাম পরিস্থিতির উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পানি চাহিদার অর্ধেকও সরবরাহ করতে পারছে না সিলেট সিটি করপোরেশন। ফলে নগরজুড়ে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। সংকট মোকাবিলায় নতুন একটি প্ল্যান্ট তৈরির উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন। এদিকে,...
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন  কানাইঘাটের ৭ নম্বর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লোকমান উদ্দিন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর