সিলেটে আলোচিত ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

সিলেটে বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম

সিলেটে বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ​সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু উবায়দা বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বদরুল আহমদ চৌধুরী জানান, সিলেটের ৪ বছরের শিশু ফাহিমাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে জলাশয়ে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে তদন্তকালে আসামি জাকির হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

​মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত প্রধান আসামি জাকির হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষ মাত্র ৩ মাসের মধ্যে এ মামলার বিচার কাজ সম্পন্ন হওয়াকে ন্যায়বিচারের জয় হিসেবে দেখছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

নাটোরে একটি গোডাউনের তালা কেটে ১৫০ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে শহরতলীর ভাটোদ্বারা এলাকার শাহীন রাইস মিলের গোডাউনে এই চুরির ঘটনা ঘটে।
গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবেশে অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গতকাল...
চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় শাহজাহান পাটওয়ারী সাজু (৫০) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার করা হয়েছে। অভিযোগ উঠেছে, সাবেক ইউপি চেয়ারম্যানের নির্দেশে ৩০ থেকে ৪০ জন ব্যক্তি নিহত প্রবাসীর...
সাতক্ষীরা আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে মো. আজমাইন নামের এক আসামি পালিয়ে গেছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা হয়। আজমাইন আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা ও মাদক মামলার আসামি। 
পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ার পর এবার ৪০ লাখ ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছরের জুনের মধ্যে এসব কার্ড দেওয়া হবে বলে জানান সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
স্বাধীন দেশ তার সমৃদ্ধিতে বার বার বাধা পেয়েছে। এবার দেশের সমৃদ্ধির পথে আর যেন কেউ শিকল পরাতে না পারে সেই চেষ্টাই করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। 
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি তেল, গ্যাস–সংকট ও  বিদ্যুতের ভুতুড়ে বিলসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী লংমার্চ কর্মসূচির ঘোষণা...
তেল-গ্যাসের সংকট নিরসন, নিত্যপণ্যের দাম কমানো, গণভোটের রায় বাস্তবায়ন, গণহত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ কয়েক দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ করবে ১১ দলীয় ঐক্য। লং মার্চে...
লোডিং...

এলাকার খবর