চলতি মৌসুমের ভারী বৃষ্টি আর কতদিন, কী বলছে আবহাওয়া অফিস

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৮:৫১ পিএম

আগামী দুই থেকে তিনদিন বৃষ্টিপাতের পর ভারী বৃষ্টির আর শঙ্কা নেই এ বছর। সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অল্প পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এমনটাই বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। এছাড়া সাগরে নিম্নচাপের কারণে প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা।

ঋতুচক্র অনুযায়ী, আষাঢ়-শ্রাবণ দুইমাস বর্ষাকাল বলা হলেও আবহাওয়া অধিদপ্তরের ক্যালেন্ডারে জুন থেকে সেপ্টেম্বর এই চার মাসকে ধরা হয় বর্ষাকাল। সেই হিসেবে এখন মৌসুমের মাঝামাঝি সময়। 

জুন-জুলাইয়ে সারা দেশে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তার মাত্রা ছিলো স্বাভাবিক, বলছেন আবহাওয়াবিদরা। আগামি তিনদিন মোটামুটি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তাদের।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আগামী দুই থেকে তিনদিন মোটামুটি সারাদেশেই বৃষ্টি হবে। এরপরে বৃষ্টিপাতের প্রবণতা অনেকখানিই কমে যাবে। সে অনুযায়ী বলা যায়, আগস্টের ৯ তারিখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত উল্লেখযোগ্য হারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম। 

আবহাওয়া ও জলবায়ু চরিত্র বিবেচনায় এপ্রিল-মে মাসে তাপমাত্রা বেশি থাকে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকে কম। অপরদিকে জুন, জুলাই, আগস্ট থেকে কমে আসে তাপমাত্রা। গড়ে ২৯ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে পারদ। তবে এসময়, তাপমাত্রা যাই থাকুক না কেন গরম অনুভূত হয় তার চেয়ে বেশি।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আরও বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে প্রকৃত তাপমাত্রার চেয়ে মানুষের শরীরে তাপমাত্রার অনুভূতি ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি হয়। তার কারণ হলো– মানুষের শরীর থেকে ঘাম বের হয়। এই ঘাম বের হওয়ার কারণে একটা অস্বস্তি তৈরি হয়। আশা করি, আগস্টের শেষ দিক থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও কমে যাবে। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, আগস্টের শেষ দিক থেকে বাতাসে জলীয় বাষ্প কমতে শুরু করলে গরমের তীব্রতাও থাকবে না। ফলে  অস্বস্তিও কিছুটা কমে আসবে জনজীবনে।

বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ বজলুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্র প্রদেশের দিকে এগোচ্ছে। আজ বুধবার আবহাওয়ার পাঁচ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খেলনা ঘোষণার আড়ালে আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করেছে ঢাকার কাস্টম হাইজ আইসিডি, কমলাপুর। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতরা। তারা বলছেন, জটিল এ সংকট এমনকি বাংলাদেশ-মিয়ানমারও সমাধান করতে পারবে না। সমাধানের...
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক বুধবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিন এমপি।
কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর