টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৯:০৭ পিএম

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ওয়াচ টাওয়ারের পাশে গোসল করতে নেমে মো. আলী আকবর খাঁন নামের এক প্রবীণ পর্যটকের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার বিকেল সাড়ে চারটায় হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন হিজল-করচ গাছের পাশের পানিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর খাঁন সিরাজগঞ্জ সদর উপজেলার বোনেরগাতী গ্রামের মৃত আহমেদ আলী খাঁনের ছেলে।

পুলিশ জানায়, আলী আকবর খাঁন স্বজনদের সঙ্গে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন। বিকেলে ওয়াচ টাওয়ারের পাশের হিজল গাছ সংলগ্ন এলাকায় তিনি হাওরের পানিতে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ করে তিনি পানিতে তলিয়ে যান। তাৎক্ষণিকভাবে তার সঙ্গে থাকা আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাকে পানি থেকে উদ্ধার করেন। পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রস্তুত করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।  এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে।
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর