৩৯১ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৮:৫৪ পিএম

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির মাধ্যমে বিক্রির জন্য ৩৯১ কোটি ১৯ লাখ টাকার রাইস ব্রান তেল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১ কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান অয়েল এবং ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল রয়েছে।

মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, টিসিবি কর্তৃক তিনটি লটে এক কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান তেল সরাসরি ক্রয় (ডিপিএম) পদ্ধতিতে ক্রয়ের জন্য স্থানীয় তিনটি প্রতিষ্ঠান মজুমদার প্রোডাক্ট, মজুমদার ব্রান অয়েল মিলস ও আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের কাছে দর প্রস্তাব চাওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান তিনটি দর প্রস্তাব দাখিল করে। টিইসি কর্তৃক দর প্রস্তাব তিনটি পরীক্ষান্তে রেসপনসিভ হয়। দর প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা মজুমদার প্রোডাক্ট, মজুমদার ব্রান অয়েল মিলস ও আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের কাছ থেকে এক কোটি ২০ লাখ লিটার রাইস ব্রান তেল ১৮৯ কোটি ৬০ লাখ টাকায় সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হয়। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদন করেছে।

২০২৩-২০২৪ অর্থবছরে ভোজ্যতেল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২৮ কোটি ৮০ লাখ লিটার। এ পর্যন্ত ক্রয় ১৫ কোটি ৪৫ লাখ লিটার।

বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভারতের উমা এক্সপো প্রাইভেট লিমিটেড থেকে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ডাল কিনতে ৯৬ কোটি ১৪ লাখ টাকা ব্যয় হবে। প্রতিকেজি মসুর ডালের দাম পড়বে ১০১ টাকা ১৩ পয়সা। 

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আরো জানানো হয়ে, সৌদি আরব, রাশিয়া, কাতার, মরক্কো ও স্থানীয় একটি প্রতিষ্ঠান থেকে দুই লাখ ৬০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। 

এছাড়া, স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলএনজি আমদানি করা হবে। এটি ২০২৪ সালের তৃতীয় এলএনজি আমদানির ক্রয় প্রস্তাব।

বোতলজাত সয়াবিন তেলে ভারী ধাতু পাওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ল্যাব পরীক্ষায় এসব তেলে বিষাক্ত ধাতু পাওয়া যায়নি। বুধবার রাজধানীতে বিশ্ব মান...
এক মাসের ব্যবধানে দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আরেক দফা বেড়েছে। এবার ১৭ টাকা ৬ পয়সা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা।
যশোর জেলায় হঠাৎ দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। যতটুকু মিলছে তাও বিক্রি হচ্ছে প্রতি লিটারে ১০ থেকে ১৫ টাকা বেশি দরে। সেই সুযোগে ব্যবসায়ীরা খোলা সয়াবিন তেলের দামও বাড়িয়ে দিয়েছেন কেজিতে ২৫...
বিশ্ববাজারে বেড়েই চলেছে ডিজেলের দাম। এজন্য ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলাকে দায় দিচ্ছেন বিশ্লেষকরা। এই সংকট ৬ মাস...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর