অভিযানেও কাজ হচ্ছে না, বাড়তি দামেই চাল বিক্রি 

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৭:০৩ পিএম

পর্যাপ্ত সরবরাহের পরও চালের বাজারে অস্থিরতা কাটছে না। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৬ টাকা পর্যন্ত। বাজার নিয়ন্ত্রণে মাঠে নেমেছে খাদ্য মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয়ের অভিযানের কোনো দৃশ্যমান প্রতিফলন মিলছে না বাজারে।

খাদ্য মন্ত্রণালয়ের অভিযানের পরও রাজধানীর বাজারগুলোতে বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। এসব বাজারে কেজিতে ৫৫ টাকার কমে মিলছে না কোনো মোটা চালই। মিনিকেট কিনতে হচ্ছে কেজিতে ৭৩ টাকা পর্যন্ত।

বিক্রেতারা বলছেন, দশদিন আগে যে দাম বেড়েছিল, এখনো সেই দামেই বিক্রি হচ্ছে। কমছেও না বাড়ছেও না। এমন হলে চলবে না। নির্বাচনের পর এই দাম বাড়ানো হয়। মিলারেরা বলছেন, চালের দাম বেশি।

মিলার থেকেই এসব নিয়ন্ত্রণ করা হয় দাবি করে বিক্রেতারা বলছেন, মিলারেরা চাইলে চালের দাম কমাতে পারেন। তাদের কাছে পর্যাপ্ত ধান ও চাল মজুত রয়েছে। নিয়মিত মনিটরিং করলে হয়তো চালের দাম কমানো সম্ভব।  

সরজমিনে গিয়ে দেখা যায় রাজধানীর বাবুবাজার, মোহম্মদপুর কৃষি মার্কেট ও কারওয়ান বাজারে ৫৫ টাকার কমে মিলছে না মোটা চাল। নাজিরশাইল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা পর্যন্ত। আটাশ জাতের চালের জন্যও গুনতে হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা।

এদিকে চালের এই বাড়তি দামের জন্য মিলারদের সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানোর দাবি তাদের। চাল কিনতে বাজারে আসা ক্রেতারা বলছেন, মিল মালিক বাড়ানোর কারণে ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে। সবাই বলছে কমবে। কিন্তু কবে কমবে তা এখনো বোঝা যাচ্ছে না। এখন বাজার যেভাবে মনিটরিং করা হচ্ছে, সেভাবে করলে হয়তো বাজার স্থির থাকবে। 

এদিকে প্রতিযোগিতা করে ধান কেনা থেকে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এছাড়া অবৈধ মজুত করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সচিবালয়ে দেশের ৬ করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে এক সভায় এসব কথা বলেন মন্ত্রী।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
সুগন্ধি চালের বাজার নিয়ন্ত্রণে এবার মিলগুলোতে অভিযান চালানোর পরিকল্পনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। সংস্থাটির মহাপরিচালক জানান, চালের মজুত তদারকি করে কারসাজির প্রমাণ পেলেই নেওয়া হবে কঠোর...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
দাম বৃদ্ধির পরও এলপিজি সিলিন্ডারের সংকট কাটেনি। বেশিরভাগ দোকানে গ্যাস নেই। দু-একটিতে মিললেও, নির্ধারিত দামের চেয়ে ৮০০ টাকা পর্যন্ত বেশি গুণতে হচ্ছে। দোকানদারদের দাবি, সরবরাহ স্বাভাবিক করেনি...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর