খুলল ব্যাংক-বীমা-পুঁজিবাজার, বেড়েছে লেনদেনের সময়

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৭:৫১ পিএম

ঈদের ছুটি শেষে খুলেছে ব্যাংক, বীমা ও পুঁজিবাজার। নতুন সময়সূচি অনুযায়ী আধা ঘণ্টা বেড়েছে ব্যাংক লেনদেনের সময়। এখন থেকে গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন করতে পারবে। এতে করে গ্রাহক সেবা বাড়বে বলে জানান ব্যাংক কর্মকর্তারা। 

ঈদের ছুটি কাটিয়ে ব্যাংক, বীমা ও পুঁজিবাজারে কর্মস্থলে হাজির হয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। প্রথম কর্মদিবসে ঈদের শুভেচ্ছা বিনিময় চলে সহকর্মীদের সাথে।

অনেকেই শুরু করেছেন কাজ। শুরু হয়েছে লেনদেনও। তবে, অফিস শুরু হলেও এখনো কাটেনি ঈদের আমেজ। কোনো কোনো ব্যাংককর্মী বাড়তি ছুটিতে আছেন। কাউন্টারের সামনে গ্রাহকের উপস্থিতি তুলনামূলকভাবে কম। ব্যাংকের গ্রাহকরা আধা ঘণ্টা সময় বেশি পাওয়ায় সন্তুষ্ট।

সোনালী ব্যাংকের আর ডির ডিজিএম লিপিকা দাস বলেন, কিছু কর্মকর্তা ছুটিতে রয়েছেন। আবার অনেক গ্রাহক এখনো ছুটি থেকে আসেননি। এ জন্য ভিড় কম। আর সময় বাড়ানোয় তারা খুশি।  

একই পরিস্থিতি পুঁজিবাজারেও। ছুটি কাটিয়ে ব্রোকার হাউজে ফিরলেও এখনো রয়েছে ঈদের আমেজ। চলে ঈদের শুভেচ্ছা বিনিময়। তবে হাউজে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম।

সংশ্লিষ্টরা জানান, আগামী সপ্তাহের পুরোপুরি জমে উঠবে ব্যাংকিং ও পুঁজিবাজার। লেনদেন আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা। 

কোর ব্যাংকিং সিস্টেম সফটওয়্যার হালনাগাদ কাজের জন্য সোনালী ও স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের লেনদেন দুই দিন করে বন্ধ থাকবে। বুধবার এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫ থেকে ৮ বছর সরকারকে প্রতিবছর বাজেট থেকে ৬০ হাজার কোটি টাকা দিতে হবে। কাঠামোগত সংস্কারের জন্য এ অর্থ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো....
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১১ জন মহাব্যবস্থাপককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাদের বিভিন্ন ব্যাংক ও...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর