রাষ্ট্রমালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ কত, জানাল অর্থ মন্ত্রণালয়

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণ ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা, যা মোট ঋণের ৪৭ দশমিক ২৫ শতাংশ। এক বছরে এসব ব্যাংকে আমানত বাড়লেও, সে তুলনায় ঋণ বিতরণ অনেক কম হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ও বিডিবিএল ব্যাংকে এক বছরে আমানত বেড়ে প্রায় ৫২ হাজার কোটি টাকা হলেও, ঋণ বেড়েছে মাত্র সাড়ে ৫ হাজার কোটি টাকা।

গত সেপ্টেম্বর পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪ দশমিক এক সাত শতাংশ হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। ছয় ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ১ লাখ ১৭ হাজার ৫৫৬ কোটি টাকা, যার বড় অংশই জনতা ব্যাংকের।

অতীতের অনিয়ম ও দুর্বলতা দূর না করলে, শুধু মূলধন দিয়ে লাভ হবে না বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পোশাকশ্রমিক নেতারা। দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ঘোষিত নতুন মজুরি...
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সুপার ষ্টার গ্রুপের (এসএসজি) ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন অর রশিদ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।
দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান। দেশের...
কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সফটওয়্যারের মান নিশ্চিতের লক্ষ্য নিয়ে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম। এবারের প্রতিপাদ্য– ‘কোয়ালিটি ইন দ্য এজ অফ এআই’।...
খাদ্যপণ্যের মান যাচাইয়ে দেশে তিনটি আধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। বুধবার ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 
ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট আজ বুধবার মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ইউনিটটি আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখা হবে।
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর ইস্যুতে ত্রিদেশীয় সংলাপের তাগিদ দিয়েছে ঢাকা। অর্থনৈতিক গুরুত্ব ও নিরাপত্তা ইস্যুর পাশাপাশি রাজনৈতিক দিক পর্যালোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। অন্যদিকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর