কর্ণফুলী টানেলের সংযোগ সড়কে আসছে পরিবর্তন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ০৮:৫৬ পিএম

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল আলোচিত টানেলের এক বছর পার হলেও প্রত্যাশা অনুযায়ী যানবাহন চলছে না। ফলে প্রত্যাশার চেয়ে টোল আদায় অনেক কম। তাই লোকসানের মুখে প্রকল্পটি। এমন পরিস্থিতিতে আনোয়ারা প্রান্তে আরও উন্নয়ন এবং প্রস্তাবিত সার্ভিস এরিয়া বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, টানেলের দুই প্রান্তের সংযোগ সড়কেও পরিবর্তন আনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল দিয়ে এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী যানবাহন চলছে না। ফলে আয়ের চেয়ে টোল আদায় ও রক্ষণাবেক্ষণের ব্যয় এখন পর্যন্ত বেশি। সেতু কর্তৃপক্ষের হিসেবে, টানেল থেকে টোল বাবদ দৈনিক গড়ে আয় ১১ লাখ টাকা। অন্যদিকে টানেলের রক্ষণাবেক্ষণ বাবদ দিনে খরচ হয় সাড়ে ৩৭ লাখ টাকা।

টানেল দিয়ে দিনে ১৮ হাজার গাড়ি চলাচলের প্রত্যাশা করা হলেও এখন পর্যন্ত দিনে গড়ে চলছে ৪ হাজারের মতো। অতিরিক্ত টোলের কারণে টানেল ব্যবহারে অনীহা আছে সাধারণ মানুষের মধ্যে।

আনোয়ারা প্রান্তে শিল্প কারখানা বিকাশের পাশাপাশি কক্সবাজারের সাথে টানেল হয়ে সরাসরি যোগাযোগ তৈরি হলে গাড়ি চলাচল বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক শাহজালাল মিশুক বলেন, ‘কক্সবাজারের সাথে যদি কানেক্টিভিটি বাড়াতে পারি এবং কর্ণফুলীর সাথে আনোয়ারার যে কানেক্টিভিটি বা ওই শহরগুলোকে যদি আমরা এখানে আনতে পারি, এই পরিকল্পনার মধ্যে তাহলে হয়তো এখন যেমন আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এটি আমাদের জন্য খুব ব্যয়বহুল বা লস প্রজেক্ট, সেখান থেকে আসলে লাভজনকের দিকেও যাওয়া হতে পারে।’

এমন পরিস্থিতিতে সেতু কর্তৃপক্ষ যান চলাচল বাড়াতে নিচ্ছে নানা উদ্যোগ। সেতুর উভয় প্রান্তের সড়কের নকশায় পরিবর্তন নিয়েও ভাবা হচ্ছে।

প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘ওই পাশের অবকাঠামো উন্নয়নটা, নেটওয়ার্ক, ডিপ সি পোর্টের সাথে যোগাযোগ এগুলো হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেগুলো তো এখনও হয়নি। ও পাশের স্ট্র্যাকচারগুলো কীভাবে করা যায় সেটা সবার সাথে আলোচনা করে করা হবে।’

প্রায় ১১ হাজার কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ এই টানেল দিয়ে যান চলাচল শুরু হয় গতক বছরের ২৮ অক্টোবর।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হলো। বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর