দেড় যুগ পর লক্ষ্যমাত্রা ছাড়াল নাটোর চিনিকল, লোকসান কাটার আশা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৮ পিএম

দেড় যুগ পর নাটোর চিনিকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ হাজার টন বেশি চিনি উৎপাদন হয়েছে। এতে লোকসান কেটে যাওয়ার আশায় কর্মকর্তারা। এ বছর চাষিরা ভালো দাম পাওয়ায় চিনিকলে আখের সংকট হয়নি। নির্ধারিত ৬০ দিনের পরেও আরও ১৪ দিন চলেছে আখ মাড়াই। সময়মতো সার, বীজ ও ঋণ সহায়তা পেলে এবং আখের মূল্য দ্রুত পরিশোধ হলে আখের উৎপাদন আরও বাড়বে, বলছেন চাষিরা।

গত দেড় যুগ ধরে আখ মাড়াইয়ের লক্ষ্য পূরণ হয়নি নাটোর চিনিকলে। আখের সংকটে প্রতি মৌসুমেই নির্ধারিত সময়ের আগে বন্ধ হতো মাড়াই। তবে এবার উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার ১ হাজার টন বেশি। ৬০ কার্য দিবসে ৯০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে গত ২৯ নভেম্বর শুরু হয় কাজ। তবে আখের ভালো সরবরাহ থাকায় মোট ৭৪ দিন চলেছে মাড়াই। আর ৫ হাজার ১৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদিত হয়েছে ৬ হাজার ১৪৯  টন।

নাটোর চিনিকলের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আখলাছুর রহমান জানান, দেড় যুগ পর নাটোর চিনিকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ হাজার টন বেশি চিনি উৎপাদন হয়েছে। মন্ত্রণালয় থেকে টাকা ছাড় হওয়ায় কৃষকদের দ্রুত মূল্য পরিশোধ করা যাচ্ছে। সরবরাহ ভালো থাকায় এ মৌসুমে আখ মাড়াই হয়েছে প্রায় ১ লাখ ৮ হাজার মেট্রিক টন। প্রতি বছর গড়ে ১০ কোটি টাকা লোকসান গুণলেও এবার লাভের আশা করা যাচ্ছে।

নাটোর চিনিকলে আখ মাড়াইয়ে কাজ করেন সাত শতাধিক মৌসুমী শ্রমিক। শ্রমিকেরা জানান, মাড়াই শেষে বাকি সময় বেকার থাকেন। তাই সারা বছর মিলের উৎপাদন চালু রাখলে কর্মসংস্থানের জন্য আর অন্য কিছু ভাবার প্রয়োজন পড়ে না।

চাষিরা বলছেন, মিলে সরবরাহ আখের দাম দ্রুত পরিশোধ ও ন্যায্য দাম পেলে মিলে আখ দেওয়া বাড়বে।

নাটোর চিনিকলে এ মৌসুমে উৎপাদিত চিনির মূল্য প্রায় ৭৭ কোটি টাকা।

হঠাৎ করেই প্যাকেটজাত চিনির সংকট। বেশকিছু দিন ধরেই সরবরাহ কম। কিনতে হচ্ছে কয়েক দোকান ঘুরে। এতে ভোগান্তি বেড়েছে। পাশাপাশি দামও দিতে হচ্ছে বেশি। দুই সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। আগে যে চিনি ১০৫...
বন্ধ থাকা সব চিনিকল আবার চালুর পরিকল্পনা করছে সরকার। এসব চিনিকল লাভজনক করতে দেশি–বিদেশি বিনিয়োগ নিয়েও কাজ চলছে। আগামী অর্থবছরের মধ্যে উৎপাদন শুরু করার কথা বলছেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের...
নওগাঁর সাপাহারে আমের গ্রেডিং, সর্টিং ও শোধন কেন্দ্রে চলছে কাঁচা-পাকা আম শুকানোর কাজ। প্রক্রিয়াজাত আম ব্যবহৃত হয় দেশের জুস, বেকারি, আইসক্রিম, দই ও ফুড প্রসেসিং শিল্পে। তবে দেশে আম প্রক্রিয়াজাত করার...
বিদেশি 'বাইকুনুর' জাতের আঙুর চাষেই বাজিমাত। তিন বিঘা জমিতে মাত্র ৬ লাখ টাকা খরচে এক বছরে আয় হয়েছে ২১ লাখ টাকা। এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর বাগমারার উদ্যোক্তা ঈমাম হাসান। তার বাগানের...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর