আন্তঃব্যাংক লেনদেনে সামান্য বেড়েছে ডলারের দাম 

আপডেট : ১৯ মে ২০২৫, ০৮:৩৩ পিএম

আন্তঃব্যাংক লেনদেনে সামান্য বেড়েছে ডলারের দর। রোববার এক ব্যাংক আরেক ব্যাংকের কাছে ১২২ টাকা ৭৮ পয়সা দরে ৬০ লাখ ডলার বিক্রি করেছে। খোলা বাজারেও ডলারের দাম আগের চেয়ে কিছুটা বেড়েছে।

এর আগের দিন ২ কোটি ১১ লাখ ডলার বিক্রি হয় গড়ে ১২২ টাকা ৫২ পয়সা দরে। এছাড়া আমদানি দায় নিষ্পত্তি করেছিল ১২২ থেকে ১২২ টাকা ৭০ পয়সা দরে। আর বাজারভিত্তিক করার আগে আন্তঃব্যাংকে ডলার ছিল ১২২ টাকা। 

বাজার ঠিক রাখতে বাংলাদেশ ব্যাংক এখন আন্তঃব্যাংক সক্রিয় করার ওপর বেশি জোর দিয়েছে বলে জানা গেছে। 

আইএমএফের শর্ত মেনে গত বুধবার বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারভিত্তিক করে বাংলাদেশ ব্যাংক। 

এদিকে, খোলাবাজারে ডলারের দর ১২৫ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ১২৬ টাকায় লেনদেন হয়। সংশ্লিষ্টদের দাবি, অসাধু চক্র যেন কালোবাজারি করতে না পারে, সেজন্য নিয়মিত মনিটরিং প্রয়োজন।

বাজারে সবজির রঙিন সমারোহ থাকলেও চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকা। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। তবে, কেজিতে ১০ টাকা করে কমেছে...
২০২২-২৩ অর্থবছরের হিসাব নিরীক্ষা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরোর ২০২২-২৩ অর্থবছরের হিসাব নিরীক্ষায় ধরা পড়েছে ৪টি আপত্তি। এর মধ্যে দুটি গুরুতর আর্থিক অনিয়ম। এনজিও নিবন্ধন ও নবায়ন ফি থেকে উৎসে কর না কাটা এবং কম...
সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থ পরিশোধের সময় আইন অনুযায়ী উৎসে কর কাটার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। আয়কর আইন অনুযায়ী, এসব প্রতিষ্ঠানকে নির্ধারিত ক্ষেত্রে উৎসে কর কাটতে হবে। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর