প্রস্তাবিত বাজেট ভ্রান্তির, সাম্যবিরোধী ও সংস্কারবিমুখ: দেবপ্রিয় ভট্টাচার্য

আপডেট : ১৮ জুন ২০২৫, ০৭:২৫ পিএম

প্রস্তাবিত বাজেটের জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও বিনিয়োগের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়। এমনকি বৈষম্যমূলক করকাঠামোতে চাপে পড়বে সাধারণ মানুষ, সুবিধা পাবে ধনীরা। আজ বুধবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম আয়োজিত মতবিনিময়ে এমন মত উঠে আসে। অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বাজেটকে ভুলভ্রান্তির, সাম্যবিরোধী এবং সংস্কারবিমুখ হিসেবে মূল্যায়ন করেন।

আগামী ২২ জুন পাস হবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট। যেখানে মূল্যস্ফীতির লক্ষ্য রাখা হয়েছে সাড়ে ৬ শতংশ। জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে সাড়ে ৫ ভাগ আর বিনিয়োগের লক্ষ্য থাকছে জিডিপির ৩০ দশমিক ৩ ভাগ। বাজেটে সরকারি বিনিয়োগের হার কমানো হলেও, বেসরকারি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য রাখা হয়েছে বেশি। 

বাস্তবে এখন প্রবৃদ্ধি, বিনিয়োগ কয়েক বছর ধরে নিম্নমুখী, মূল্যস্ফীতি ৯ শতাংশের ঘরে। তাই বাজেটের লক্ষ্য অর্জনযোগ্য মনে করছেন না গবেষকরা।  

সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, ‘প্রস্তাবিত বাজেটকে সুযোগ হারানোর (মিস অপরচুনিটিস) বাজেট বলা যায়। বাজেটে প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বেশ বড় একটা ফারাক দেখতে পাচ্ছি। মূল সমস্যাটা হলো, পুরোনো বাজেটের কাঠামোর মধ্যেই নতুন কিছু দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাজেটে যে লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবসম্মত নয়।’

গবেষকেরা বলেন, বাজেটে কর-কাঠামোতে সুবিচার করা হয়নি। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর চাপ বেড়েছে। এতে বাড়বে বৈষম্য, যা এসডিজি বাস্তবায়নের সঙ্গে ভারসাম্যপূর্ণ নয়।

সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘মিসড অপরচুনিটি, আমি বলব, লস্ট অপরচুনিটি। কারণ হলো যে, এইবারই একটা সুযোগ ছিল, একটা বেঞ্চমার্ক করে দেওয়ার, যে বেঞ্চমার্কের ভিত্তিতে আমরা আগামীতে নির্বাচিত সরকার আসবে তাদের আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম যে, আপনি এটা থেকে পিছিয়ে যেতে পারবেন না।’

বাজেটের প্রক্রিয়া ও কাঠামো পুরোনো। সাধারণ জনগণের জন্য পদক্ষেপ নেই, স্বচ্ছতা ও জবাদিহিতারও অভাব আছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 

সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘ভুলভ্রান্তির বাজেট, সংস্কারবিমুখ বাজেট এবং একইসাথে সাম্য বিরোধী বাজেট। বাজেটের ভেতর দিয়ে সংস্কারের ধারণা চেতনা আমরা সামনে এনেছিলাম। এ সরকার নিজে আমাদের দিয়ে যেই কাজগুলো করিয়েছিল সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি।’

রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বলেন, জন আকাঙ্ক্ষার বাজেট প্রণয়নে তাদের সঙ্গে আলাপ-আলোচনা হয়নি। এসময় জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করার তাগিদ দেন ব্যবসায়ীরা।

জ্বালানি ও কাঁচামালের খরচ বাড়ায় দেশের ৭০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বেড়েছে। আগামী দুই বছরে এই ব্যয় আরও বাড়তে পারে বলে শঙ্কা ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের। বহুজাতিক ব্যাংক এইচএসবিসির ‘গ্লোবাল...
ডলারের দাম নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রিজার্ভ থেকে ২০৫ মিলিয়ন ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে রেমিট্যান্স হাউসগুলোতে ডলারের দাম কমে ১২৫ টাকার নিচে নেমে এসেছে।
শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় রাজধানীর কাঁচাবাজারগুলোতে কমতির দিকে রয়েছে শীতের সবজির দাম। তবে অন্যান্য গ্রীষ্মকালীন সবজির দাম এখনও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মাঠপর্যায়ে কৃষকরা ন্যায্যমূল্য থেকে...
দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে সোনার দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
ধরা যাক, একজন ব্যক্তি ৮ লাখ টাকার বিনিময়ে ১০ শতক জমি ক্রয় করে সাফ কবলা দলিল নিবন্ধন করার জন্য সাব-রেজিস্ট্রি অফিসে গেলেন। অফিস থেকে জানানো হলো, সরকারি মূল্য অনুযায়ী দলিলে ২৬ লাখ টাকা দেখাতে হবে।...
অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি। বিজিবির ৩৩ ব্যাটালিয়ন ৫৪ কিলোমিটার এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন, টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারেরও...
নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। এ পেশাকে বৈশ্বিক কর্মসংস্থানের অন্যতম প্রধান খাতে পরিণত করার লক্ষ্যও রয়েছে বলে জানিয়েছেন...
লোডিং...

এলাকার খবর