গাজীপুরে ২ পোশাক কারখানা ছুটি ঘোষণা 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

গাজীপুরের কোনাবাড়ীতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে দুই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে সড়ক ছেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুই কারখানার শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

তিনি আরও জানান, এখনও পর্যন্ত গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ২২টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মো. ফরহাদ নামে মৃত্যুদণ্ড পাওয়া এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি সোনাসদৃশ বস্তু জব্দ ও ওই ব্যক্তিকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা এসব...
গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে আজও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি আদায়ে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ...
রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে আগুনে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বাণিজ্য ও বিনিয়োগে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারেরও...
নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে সরকার। এ পেশাকে বৈশ্বিক কর্মসংস্থানের অন্যতম প্রধান খাতে পরিণত করার লক্ষ্যও রয়েছে বলে জানিয়েছেন...
দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট দূর করতে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট...
রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর দ্বিতীয় দিনের শুনানি চলছে। শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চায় আসামি পক্ষ। তবে...
লোডিং...

এলাকার খবর