সফটওয়্যার সমস্যায় ব্যাহত শুল্কায়ন কার্যক্রম

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১০:৫১ এএম

আমদানি-রপ্তানি ও শুল্কের হিসাব রাখার মাধ্যম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যার সমস্যায় ১৩ দিন ধরে ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম। দেশের প্রায় সব শুল্ক স্টেশনের চিত্র একই। সময়মতো শুল্কায়ন না হওয়ায় ক্ষতির মুখে আমদানি-রপ্তানিকারকরা। চরম ভোগান্তিতে সিএন্ডএফ এজেন্টরাও। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস অফিস।

দেশের আমদানি-রপ্তানি ও শুল্কের হিসাব রাখার মাধ্যম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যার। যার ব্যবস্থাপনায় রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কিন্তু গত পহেলা জুলাই থেকে সার্ভারে জটিলতা দেখা দেয়। ৯ জুলাই থেকে অবস্থা আরো বেগতিক হয়। এতে চট্টগ্রাম ও ঢাকা কাস্টমসে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। সমস্যর সমাধান না হওয়ায় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে বিশেষ সহযোগিতাও চাওয়া হয়। 

পরিস্থিতি সামাল দিতে সন্ধ্যা ৬টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত রেশনিংয়ের ভিত্তিতে সিএন্ড এফ এজেন্টগুলোকে আমদানি রপ্তানি বিল সাবমিট করার নির্দেশনা দেয় এনবিআর। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। ফলে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা।

একজন ব্যবসায়ী বলেন, ওয়েবসাইটে ঢুকতেই পারছি না। মাঝে মাঝে কাজ করি, একটু পর অকার্যকর হয়ে যায়। আরেকজন বলেন, সমাধানে শুধু আশ্বাসই দিয়েছে, ফলপ্রসূ হয়নি। আমদানি–রপ্তানির কাজে অনেকটাই সমস্যা হচ্ছে।

প্রতিদিন ঢাকা কাস্টমসে সাড়ে ৪ হাজার এবং চট্টগ্রামে প্রায় সড়ে ৭ হাজার আমাদানি রপ্তানি বিল জমা দেয়া হয়। সিএন্ডএফ নেতারা বলছেন, দ্রুত সমস্যার সমাধান করা না গেলে বন্দরগুলোতে পণ্য জট তৈরি হয়ে গুনতে হবে অতিরিক্ত চার্জ। 

ঢাকা কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের তথ্য ও গবেষণা সম্পাদক রবি উল্লাহ ভূঁইয়া বলেন, ‘চার থেকে সাড়ে চার হাজার আমদান–রপ্তানির বিল দাখিল হয়। সেখানে যদি প্রতিদিন এমন জট বাঁধতে থাকে, আমাদের যে রাজস্ব আসে, তা কিন্তু ব্যাহত হবে।’ 

ঢাকা কাস্টমস হাউজের কমিশনার মো. জাকির হোসাইন জানান, সার্ভার জটিলতা দূর করতে কাজ চলছে। যা দ্রুত সমাধান হবে। তিনি বলেন, ‘কাজ কিন্তু আটকে নাই। রাত হলেও আমরা কিন্তু কাজটা শেষ করি। ছয় ঘণ্টার কাজটা হয়তো ১০ ঘণ্টা লাগছে।’ 

পণ্য-চালানে গতি বাড়াতে ও রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে শুক্র ও শনিবার দেশের সব কাস্টম হাউজে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয় এনবিআর। 

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
কানাডার টরন্টো থেকে ঢাকায় রওনা হয়ে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুইদিন রোমে আটকা পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা। কোনো আবাসন ছাড়া চরম দুর্ভোগ পোহাতে হয় ১৭০ যাত্রীকে। 
এখন থেকে দেশে বসেই বিদেশ ভ্রমণের প্যাকেজ টাকায় কিনতে পারবেন বাংলাদেশি ভ্রমণকারীরা। ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- টোয়াবের সদস্যদের এ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এ বিষয়ে একটি...
দেশের বস্ত্র খাতের প্রতিযোগিতা সক্ষমতা, বিনিয়োগ সুরক্ষা ও রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখতে নন-বন্ডেড প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে ন্যূনতম ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত পুনর্বহালের দাবি জানিয়েছে...
শনিবার দুপুরে গোসল শেষে বাড়ির ছাদে কাপড় শুকাতে যায় শিহাব। এ সময় বিয়ের অনুষ্ঠানের ডেকোরেশনের জন্য টানানো রঙিন বাতির তারে বিদ্যুতায়িত হয় সে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাশের ব্রাহ্মণবাড়িয়ার...
পরিবারের অভিযোগ, পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি তার ভুল ও অন্যায় হয়েছে বলে স্বীকার করে বিষয়টি সামাজিকভাবে সমাধানের অনুরোধ করেন। পরবর্তীতে ভুক্তভোগী জানান, এর আগেও বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জুস...
তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ের প্রতিবাদে সুনামগঞ্জের জাউয়াবাজারে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা। সোমবার সন্ধ্যার পর সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান...
বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে আন্তঃব্যাংক ফি মওকুফ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের লেনদেনে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লোডিং...

এলাকার খবর