গ্যাস সংকট 

কক্সবাজারে হবে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল 

গ্যাস সংকট মোকাবিলায় কক্সবাজারে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ নির্মাণ করতে চায় সরকার। ২০৩০ সালের মধ্যেই টার্মিনাল দুটির নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। 

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৭:৪৩ পিএম

গ্যাস সংকট মোকাবিলায় কক্সবাজারে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ নির্মাণ করতে চায় সরকার। ২০৩০ সালের মধ্যেই টার্মিনাল দুটির নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। 

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহ সংকটে বাসা বাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। গ্যাসের চাপ কমে যাওয়ায় কারখানার উৎপাদন নেমে আসে ৫০ শতাংশের মধ্যে।

কক্সবাজারের মহেশখালীতে নষ্ট হওয়া দুটি ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ আংশিক ঠিক হলেও, এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। এমন অভিজ্ঞতা মাথায় নিয়ে জ্বালানি সরবরাহের কেন্দ্র এক জায়গায় রাখতে চায় না সরকার। তাই বিকল্প হিসেবে আরো দুইটি এফএসআরইউ চালু করতে চায় সরকার। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, কুতুবদিয়ায় এ দুটি টার্মিনাল যৌথভাবে নির্মাণ করবে চীন। এছাড়া বিপর্যয় এড়াতে চট্টগ্রাম, মংলা এবং পায়রায় আরও ৩টি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের।

তবে জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প মেয়াদের পাশাপাশি দীর্ঘমেয়াদে সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে শক্তিশালী করার পাশাপাশি, বিভিন্ন কোম্পানির সাথে যৌথভাবে গ্যাস উত্তোলনের পরামর্শ তাদের। 

জ্বালানির জন্য মধ্যপ্রাচ্য নির্ভরতা কমিয়ে মালয়েশিয়াসহ বিকল্প উৎসের সন্ধানও করছে সরকার। দীর্ঘমেয়াদে সুফল পেতে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।
 

কানাডার টরন্টো থেকে ঢাকায় রওনা হয়ে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুইদিন রোমে আটকা পড়েন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা। কোনো আবাসন ছাড়া চরম দুর্ভোগ পোহাতে হয় ১৭০ যাত্রীকে। 
দেশের বস্ত্র খাতের প্রতিযোগিতা সক্ষমতা, বিনিয়োগ সুরক্ষা ও রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখতে নন-বন্ডেড প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে ন্যূনতম ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত পুনর্বহালের দাবি জানিয়েছে...
বিএফআইইউ'র সনাক্ত করা বিদেশে অর্থ পাচারকারী ৪২টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ২০০ কোটি টাকার বেশি ঋণ নিয়ে খেলাপি হওয়া এসব ঋণের মধ্যে যেগুলোর অর্থ বিদেশে পাচার হয়েছে সেগুলো...
ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর শেষে ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগ ৪৫০ কোটি টাকা কমে ৭ হাজার ৪৬৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। 
গত ৯ জুলাই রাতে মাদারীপুর সদর থানার বারান্দার গ্রিল ভেঙে এক নারী আসামি পালিয়ে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার থানার ভেতর আসামির টিকটক ভিডিও করার ঘটনায় পুলিশের দায়িত্বশীলতা নিয়ে দেশজুড়ে...
রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের অব্যাহত ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলার মুখে রাশিয়া ‘শেষ ব্যবস্থা’ হিসেবে পারমাণবিক হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তুর্কি সংবাদ...
জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূকে ধর্ষণের মামলায় দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন...
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চেয়ার দিনকে দিন আরও নড়বড়ে হচ্ছে। বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েও রক্ষা হচ্ছে না তার। এবার ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে ইউরোপ, উত্তর ও মধ্য...
লোডিং...

এলাকার খবর