হুট করে কেজিতে ৫০–৬০ টাকা বাড়ল বিদেশি ফলের দাম

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৬:৪৮ পিএম

ঢাকার বাজারে প্রতিনিয়ত বাড়ছে ফলের দাম। সাধারণত বছরের এমন সময়ে দেশি ফলের সরবরাহ কম থাকে, তাই বিদেশি ফলের দাম বাড়ে।

বিক্রেতাদের দাবি, আগের বছরগুলোতে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বাড়লেও এবার তা ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দাবি, আমদানিকারকরা কারসাজি করে পণ্যের দাম বাড়িয়েছে।

আম–কাঁঠালের মৌসুম শেষের দিকে। বাজারে কমতে শুরু করেছে দেশি ফলের সরবরাহ। ফলে বাড়ছে বিদেশি ফলের চাহিদা। আর নানা অজুহাতে নিয়ন্ত্রণের বাইরে পণ্যের দাম।

রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, দেড় সপ্তাহের ব্যবধানে বাজারে প্রায় সব রকমের ফলের দাম বেড়েছে। প্রতি কেজি লাল আপেল বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকা পর্যন্ত, মাল্টার কেজি ৪৮০ থেকে ৫০০ টাকা, আর লাল আঙুর বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৮০ থেকে ৪০০ টাকায়।

ক্রেতাদের অভিযোগ, রাজধানীতে মানুষের জ্বরের প্রকোপ বাড়ার সুযোগে সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে।

একজন ক্রেতা বলেন, ‘সরকারি হাসপাতালে যারা আসে তারা তো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের। এসব ফল কিনে রোগীকে খাওয়াতে তাদের সমস্যা হচ্ছে। দোকানদারকে জিজ্ঞেস করলে বলবে, মাল্টা ৫০০ টাকা, আগে কিনেছি ১৬০ টাকায়। কত বেড়েছে? ৩ গুণেরও বেশি।’

একজন ফল বিক্রেতা বলেন, ‘এখন দ্বিগুণ চালান লাগে। জিনিসের দাম বেশি। এই যে মাল্টার দাম ৫০০ টাকা কেজি কেনা—এখানে বাঁচাবো কত? দাম যেমন বেড়েছে, সেই সঙ্গে ক্রেতাও কমেছে।’

এদিকে বাড়তি কর ব্যবস্থাপনাসহ নানা অজুহাত দেখিয়ে আমদানিকারকরা সিন্ডিকেট করে ফলের দাম বাড়িয়েছে বলে দাবি করছে ক্যাব। সংগঠনটির মতে, বাড়তি পরিবহন খরচের প্রভাবও এসব পণ্যে পড়ছে।

ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘আমদানি করা ফলগুলোর দাম হঠাৎ করে ৫০ থেকে ৬০ টাকা বেড়ে গেছে। এখানে আসলে যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। এটা হলো—আমাদের ব্যবসায়ীরা যখন যা ইচ্ছা, তখন যেভাবে দাম বাড়াতে চায় তখন সে দামটা বেড়ে যায়। আবার সরকারের যে নজরদারি বা তদারকি থাকার কথা, সেগুলো হচ্ছে না।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আমদানিকারকরা।

ফল আমদানিকারক নাজিম উদ্দিন বলেন, ‘যে ঘাটতিটা তৈরি হয়েছে যেমন আপেলের সরবরাহ কম, আসলে ফলের বাজারে যখন সংকট থাকে তখন স্বয়ংক্রিয়ভাবে দাম বেড়ে যায়। এটাকে নিয়ন্ত্রণ কেউই করতে পারেনি—সরকারও না, আমরা ব্যবসায়ীরাও না। কোনোভাবেই করা সম্ভব না।’

তবে ক্যাব বলছে, বাজারে ভোক্তা অধিদপ্তরের মনিটরিং তুলনামূলকভাবে কমেছে। এছাড়া দাম নিয়ন্ত্রণে আনতে পরিবহন খাতে চাঁদাবাজি কমাতে সরকারের নজরদারি বাড়ানো উচিত বলে মনে করে সংগঠনটি।

রাজধানী ঢাকার কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাশাপাশি বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামও। সয়াবিন তেলের বাজারও অস্থির। 
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।
বাজারে বিক্রি হওয়া সব ধরনের ডিমের মান পরীক্ষা করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি স্বচ্ছতা আনতে খামার থেকে বাজারে তদারকি বাড়ানো হবে। বুধবার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা...
অস্থিরতা শুরু হয়েছে বেকারি শিল্পে। কেক, রুটি, বিস্কুটের দাম বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত। কাঁচামালের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে দাম সমন্বয় করা হয়েছে বলে দাবি বেকারি মালিক সমিতির। ভোক্তারা...
মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড...
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কাঠামোর (পে–স্কেল) প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
মানিকগঞ্জ সদরে একটি বাড়ি থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   শনিবার  দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিরচর ঘোনাপাড়া এলাকায় বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কাঠামোর (পে–স্কেল) প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। নতুন প্রজ্ঞাপনটির নাম দেওয়া...
লোডিং...

এলাকার খবর