নিহত পোশাক শ্রমিক তৌফিকের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম

গাজীপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত তৌফিক হোসেনের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় নিহত তৌফিকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা। এ সময় তিনি নিহতের স্ত্রী সেতু মনি, ভাই হারুন উর রশিদসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক লাখ টাকা পরিবারের সদস্যদের হাতে তুলে দেন তিনি।

এদিকে, মুঠোফোনে ভিডিও কলের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি গভীর সমবেদনা জানিয়ে সব সময় পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

মন্ত্রী আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম প্রমুখ।

রাজধানীর মতিঝিল থানাধীন কমলাপুর এলাকায় বৈদ্যুতিক খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ফতুল্লার কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকেরা। দাবি আদায়ে কাজ বন্ধ রেখে সড়কে নামার চেষ্টা করছেন তারা। এ...
গাজীপুরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে সহিংসতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া বিভিন্ন কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।...
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে তাদের ব্র্যান্ডেড রিটেইল স্টোরগুলোতে বাংলা কিউআর পেমেন্ট চালু করল টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা হয়।
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের কোলঘেঁষে গড়ে ওঠা অনুমোদনহীন ও অবৈধ রিসোর্টগুলো বনের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে কি না, তা সরেজমিনে যাচাই করতে পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন...
শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ ঘটনায় দায়ীদের বিচার ও শাস্তি নিশ্চিতের প্রতিশ্রতিও দিয়েছেন...
সিলেট টেস্টকে সামনে রেখে একাদশ নির্বাচন ও উইকেট নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন সামি। তাঁর মতে, বাংলাদেশের পেসাররা সাম্প্রতিক সময়ে বেশ ভালো সাফল্য এনে দিয়েছেন।...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর