হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ রায়।
নিহত তানভীর লাখাই উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা। তিনি সবরাজ মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন তিনি।
এসআই প্রদীপ রায় জানান, একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য হবিগঞ্জে এসে কাজ শেষে মোটরসাইকেলে ফিরছিলেন তানভীর। পথে রতনপুর এলাকায় একটি ব্যাটারিচালিত টমটমকে ওভারটেক করার সময় বিরতিহীন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা তানভীর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


