রমজান উপলক্ষে পণ্য কেনা প্রায় শেষ করে এনেছে টিসিবি

রোজায় কর্ম পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও ব্রাজিল থেকে ছোলা কেনা শেষ হয়েছে। যা গুদামজাতের প্রক্রিয়ায় রয়েছে। সৌদি আরব ও ইরাক থেকে আসছে খেজুর। আর সরবরাহ পাইপ লাইনে আছে ডাল, তেল ও চিনি। এসব নিত্য পণ্যের কোনো ঘাটতি হবে না বলে দাবি সংস্থাটির। 

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম

রমজান উপলক্ষে প্রস্তুতি প্রায় শেষ করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। বাজার স্থিতিশীল রাখতে কেনা হয়েছে ছোলা, খেজুরসহ নানা নিত্যপণ্য।

সারা দেশে বিক্রির জন্য নিজস্ব ডিলার ছাড়াও খোলা ট্রাকেও বিক্রি করবে সংস্থাটি। রোজায় ভোক্তাদের স্বস্তি দিতে টিসিবির কর্মদক্ষতা বৃদ্ধির পরামর্শ ক্যাবের।

চিনি, ছোলা, ভোজ্যতেল, ডাল ও খেজুর– রমজানে এ পাঁচ পণ্যের চাহিদা থাকে সবচেয়ে বেশি। কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থির করে তোলে এক শ্রেণির ব্যবসায়ী সিন্ডিকেট। এতে ভোগান্তিতে পড়ে স্বল্প আয়ের মানুষ।

রাজধানীর একটি বাজারে এক ভোক্তা বলেন, ‘সরকারের কাছে আমাদের চাওয়াটা কী? দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি।’

সবদিক বিবেচনায় রোজায় কর্ম পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিসিবি। এরই মধ্যে অস্ট্রেলিয়া ও ব্রাজিল থেকে ছোলা কেনা শেষ হয়েছে। যা গুদামজাতের প্রক্রিয়ায় রয়েছে। সৌদি আরব ও ইরাক থেকে আসছে খেজুর। আর সরবরাহ পাইপ লাইনে আছে ডাল, তেল ও চিনি। এসব নিত্য পণ্যের কোনো ঘাটতি হবে না বলে দাবি সংস্থাটির।

টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন বলেন, ‘ছোলা ক্রয় করেছি দুইটা দেশ থেকে। অস্ট্রেলিয়ার উৎস থেকে আমরা ৫ হাজার টন কিনেছি। আর ব্রাজিল উৎস থেকে ৫ হাজার টন আসবে। খেজুর সৌদি আরব থেকে আসবে এগারোশ টন। ইরাক থেকে আসবে ১১শ ৫ টন খেজুর। আমাদের ছোলা ও খেজুরের প্রস্তুতি সম্পন্ন। এছাড়া আমাদের ভোজ্য তেল, মশুর ডাল, চিনি– এগুলো আমরা স্থানীয় বাজার ও আন্তর্জাতিকভাবে ক্রয় সম্পন্ন করেছি।’ 

ভালো প্রস্তুতির সুফল যেন স্বল্প আয়ের মানুষ পায়, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ ক্যাবের। বিশেষ করে সঠিক সময়ে ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর তাগিদ তাদের।

ক্যাবের সহ–সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘আইনের যে বিধান যেভাবে আছে সেভাবেই যদি প্রতিপালন করা হয় তাহলে হয়তো এই যে আজকে দাম বাড়ানোর বা অতি মুনাফা লাভের যে মনোভাব– দুইটার সামাজিক সংক্রমণ ঘটেছে। এটা এতদূর গড়াত না। সেজন্য এখনই সময় এটাকে বন্ধ করা।’

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য রাখতে প্রতিবছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে টিসিবির কার্যক্রম পরিচালনা করছে সরকার। 

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
গ্যাস সিলিন্ডার ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অতিরিক্ত দাম আদায়সহ ভোক্তা-অধিকারবিরোধী অনিয়ম প্রতিরোধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে জাতীয়...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
আসন্ন রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর