পেঁয়াজের সংকট না থাকার পরেও কেন আমদানি, জানালেন উপদেষ্টা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, বাজার স্বাভাবিক রাখতেই পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, ‘পেঁয়াজের কোনো সংকট নেই, তারপরও দাম বৃদ্ধিতে একটি চক্র কাজ করছে। এদের ধরার চেষ্টা করছে সরকার।’

এ সময় তিনি আরও বলেন, ‘দাম হঠাৎ বৃদ্ধিতে কিছু পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে দাম কিছুটা কমতে পারে।’

এর আগে শনিবার কৃষি মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আগামী ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) প্রদান করা হবে। প্রতিদিন ৫০টি করে আইপি ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে।

এতে আরও বলা হয়, গত ১ আগস্ট থেকে আজ পর্যন্ত যে সব আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন, তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় বার্তায়।

কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পেঁয়াজের দাম কারসাজিতে কৃষি কর্মকর্তাদের কোনো যোগসাজশ থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি আরও বলেন, ‘সারের পর্যাপ্ত মজুত আছে, কোনো সংকট নেই। অতিরিক্ত সার এবং কীটনাশক ব্যবহারের ফলে স্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে তুলছে, তাই খাদ্যদ্রব্যে কীটনাশক বন্ধ করতে হবে।’

সরকার আলু চাষীদের ভর্তুকি দেওয়ার কথা ভাবছে জানিয়ে তিনি বলেন, ‘এবার ধানের উৎপাদন ভালো, আমনের বাম্পার ফলন হবে। সবজির দাম কমতে শুরু হয়েছে, কৃষক যেন লোকসানে না পড়ে সেদিকেও দেখছে সরকার।’

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে সরবরাহ বাড়লেও দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। বোতলজাত সয়াবিন তেলের সংকটে বেড়েছে ভোগান্তি। বাড়তি মূল্যস্ফীতির কারণে চাপে সাধারণ মানুষ। পণ্যের দাম বাড়লেও...
বাংলাদেশ দীর্ঘদিন ধরে উৎপাদন সক্ষমতার জন্য বিশ্বে পরিচিত। এবার উৎপাদনের পাশাপাশি নিজস্ব নকশা, উদ্ভাবন ও পণ্য উন্নয়নের মাধ্যমে দেশের সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন...
বন্ড সুবিধায় শুল্কমুক্ত আমদানি করা ১৩ লাখ ৩৫ হাজার কেজির বেশি বিভিন্ন প্লাস্টিক কাঁচামালের হদিস পায়নি কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর- সিআইআইডি। জ্যাস অ্যাকসেসরিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর