ভারত থেকে আমদানির খবরে দাম কমছে পেঁয়াজের

গতকাল যে দেশীয় পুরোনো পেঁয়াজ ১৩০টাকা বিক্রি হয়েছিল আজ তা কমে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজ গতকাল ১১০টাকা বিক্রি হলেও আজ কমে ৮০টাকায় নেমেছে। এতে খুশি নিম্ন আয়ের মানুষজন। আমদানি হলে আরও দাম কমবে বলে দাবি বিক্রেতাদের।

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

মৌসুম শেষ হওয়ায় সরবরাহ কম, বাড়তে থাকে পেঁয়াজের দাম। তবে এবার দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতির খবরে দিনাজপুরের হিলিতে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০টাকা। আমদানি শুরু হলে পেঁয়াজের দাম আরও কমবে বলে মনে করছেন আমদানিকারক ও বিক্রেতারা। 

দেশীয় পেঁয়াজের উৎপাদন ও সরবরাহ ভালো থাকায় দাম নিয়ন্ত্রণে ছিল। তবে মৌসুম শেষের দিকে হওয়ায় সরবরাহ কমে যাওয়ায় লাগামহীন হয়ে ওঠে পেঁয়াজের বাজার। দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় সিন্ধান্ত নেয় সরকার। সেই মোতাবেক আজ থেকে পেঁয়াজের আইপির জন্য আবেদন গ্রহণ করে সরকার।

প্রথম দিন ৫০জন আমদানিকারককে দেড় হাজার টন পেঁয়াজ আমদানি অনুমতি দেওয়া হবে বলে জানা যায়। পাশাপাশি প্রতিদিন ৫০ জন আমদানিকারক ৩০ টন করে পেঁয়াজ আমদানির অনুমতি পাবেন। সরকারি এমন সিন্ধান্তের ফলে ইতোমধ্যেই দেশের বাজারে পেঁয়াজের দামের ওপর প্রভাব পড়তে শুরু করেছে। আমদানি শুরু হলে ৫০ থেকে ৬০টাকা কেজিতে চলে আসবে পেঁয়াজের দাম। 

তবে আমদানির ক্ষেত্রে কোটা না রেখে প্রকৃত আমদানিকারকদের আমদানির অনুমতি দেওয়া হলে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ ক্রেতারা  কম দামে পেঁয়াজ কিনতে পারবেন বলে দাবি আমদানিকারক ব্যবসায়ীদের। 

এদিকে আমদানির খবরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গতকাল যে দেশীয় পুরোনো পেঁয়াজ ১৩০টাকা বিক্রি হয়েছিল আজ তা কমে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজ গতকাল ১১০টাকা বিক্রি হলেও আজ কমে ৮০টাকায় নেমেছে। এতে খুশি নিম্ন আয়ের মানুষজন। আমদানি হলে আরও দাম কমবে বলে দাবি বিক্রেতাদের।

হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত ৩০ আগস্ট ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল। দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় এর পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
বন্যায় ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সাড়ে ৬২ হাজার হেক্টর জমির আউশ ও আমনের বীজতলা প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে সবজির খেতও।
রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর