বেনাপোলে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০ টাকা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর ফলে পেঁয়াজের দাম প্রতিকেজিতে কমেছে ৩০ টাকা। বর্তমানে প্রতিকেজি পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। এরপর গত মঙ্গলবার থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। সোম ও বুধবার—এই দুই দিনে আসে ১২০ মেট্রিক টন পেঁয়াজ। প্রতি কেজির আমদানি মূল্য পড়েছে ৪৩ টাকা। এদিকে ভারতীয় পেঁয়াজ বাজারে আসায় দুই দিনের ব্যবধানে পেঁয়াজের বাজারে দাম কমে যায়। আগে যেখানে ১১০ থেকে ১২০ টাকা ছিল, সেখানে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজিতে।

আমদানি বাড়লে দাম আরও কমবে বলে আশা করছেন ক্রেতা ও বিক্রেতারা।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, বুধবার সন্ধ্যায় এক ট্রাকে ৩০ মেট্রিক টন এবং সোমবার বিকেলে তিন ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আমদানি করা পেঁয়াজের ছাড় নিয়েছেন রয়েল এন্টারপ্রাইজ, সাতক্ষীরার মেসার্স এইচকেএ এন্টারপ্রাইজ এবং যশোরের মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন আরও জানান, বাংলাদেশে আসার জন্য আরও কিছু পেঁয়াজের ট্রাক পেট্রাপোল বন্দরে রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে বন্দরে ঢুকবে। দ্রুত খালাসের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সবশেষ গত সেপ্টেম্বরে এই বন্দর দিয়ে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যবসায়ীরা চুক্তিকে ইতিবাচক হিসেবে...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার ভার অবশেষে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার কোম্পানিটির সঙ্গে ১৫ বছরের জন্য চুক্তি করবে সরকার।
রাজস্ব আদায়ে বড় ঘাটতিতে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। পণ্য পরিবহন কমে যাওয়ায় সংকটে বন্দরের হ্যান্ডলিং শ্রমিকরাও। ব্যবসায়ীদের অভিযোগ, অবকাঠামোগত সংকটসহ নানা জটিলতার প্রভাব পড়ছে আমদানি-রপ্তানিতে।...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর