ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রস্তুতি শুরু

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম

রাজধানীর পূর্বাচলে শুরু হয়েছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) জোর প্রস্তুতি। এবার মেলার মূল আকর্ষণ হিসেবে থাকছে ‘বাংলাদেশ স্কয়ার’ প্রাঙ্গণ, যেখানে দর্শনার্থীরা দেশের ইতিহাস জানার সুযোগ পাবেন। আগামী ১ জানুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সরেজমিনে দেখা গেছে, পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) চলছে ব্যস্ত কর্মযজ্ঞ। কেউ হাতুড়ি-পেরেক ঠুকছেন, কেউবা লোহার ফ্রেমে ঝালাই দিচ্ছেন। নির্ধারিত সময়ের মধ্যে অবকাঠামো নির্মাণ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন নির্মাণ শ্রমিকরা। এরপর শুরু হবে রং ও সাজসজ্জার কাজ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, ইতোমধ্যে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এবার মেলায় ছোট-বড় মিলিয়ে ৩৫০টির বেশি স্টল ও প্যাভিলিয়ন থাকছে। ক্রেতা-দর্শনার্থীদের সুবিধায় থাকছে ই-টিকেটিং ব্যবস্থা। টিকেটের দাম গতবারের মতোই ৫০ টাকা রাখা হয়েছে। এ ছাড়া শিশুদের বিনোদনের জন্য থাকছে দুটি শিশু পার্ক।

মেলার আন্তর্জাতিক মান নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন থাকলেও তা মানতে নারাজ আয়োজক প্রতিষ্ঠান ইপিবি। ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ বলেন, ‘বিদেশিরা যেহেতু অংশগ্রহণ করেন এবং আমাদের লক্ষ্য থাকে নিজেদের পণ্য বিশ্ব পরিমণ্ডলে প্রচার করা, তাই একটি পরিপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য যা যা অনুষঙ্গ দরকার সবই এখানে রয়েছে। সেদিক থেকে বিচার করলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নামকরণে আমরা কোনো সমস্যা দেখছি না।’

দর্শনার্থীদের যাতায়াতের সুবিধায় রাজধানীসহ নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে বিশেষ বিআরটিসি বাস ও উবার সার্ভিসের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বিজনেস এক্সপো ২০২৬’। গত ১৭ সেপ্টেম্বর ম্যানহাটনের ‘বরো অব...
২০২৫-২৬ অর্থবছরে পোশাক খাতে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৩৮ দশমিক আট বিলিয়ন ডলার। বৈশ্বিক পোশাক রপ্তানি বাজারে বাংলাদেশের অংশ ৯ দশমিক এক শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির এক প্রতিবেদনে এ তথ্য উঠে...
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার বাস ভাড়াও বাড়ানো হয়েছে। প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রণালায় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরামের (বিএআরএফ) নেতৃবৃন্দের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে সাইডলাইন বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয়...
দুই বছরের প্রেমের সম্পর্ক। এরই মধ্যে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনাও হয়। কিন্তু হঠাৎ মেয়ের পরিবার অন্যত্র বিয়ে ঠিক করে। এমন খবর পেয়ে মানসিক হতাশায় গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে মহসিন আল...
বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...
গাইবান্ধার সুন্দরগঞ্জে নতুন করে আরও তিনজনের শরীরে অ্যানথ্রাক্সের (তড়কা) উপসর্গ দেখা দিয়েছে। মঙ্গলবার তারা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ নিয়ে উপজেলায় অ্যানথ্রাক্সের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর