সব সবজির দাম বেড়েছে, মুরগি-ডিমের বাজারও চড়া 

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১০:৪২ এএম

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।

আজ শুক্রবার সকাল থেকে রাজধানীর কয়েকটি কাঁচাবাজারে দেখা যায়, ক্রেতাদের ভিড় অন্যান্য দিনের চেয়ে বেশি। পণ্যবাহী ট্রাক কম আসার কারণে সরবরাহ কম থাকায় সব ধরনের সবজির দাম বাড়তি।

দাম বেড়েছে কাঁচা মরিচ, করলা, চিচিঙ্গা, ধুন্দল, কাকরোলসহ সব ধরনের সবজির। কাঁচা মরিচের কেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। মানভেদে করলার কেজি ১০০ থেকে ১২০ টাকা ,পেপে ৪০ টাকা। চিচিঙ্গা ৩০ টাকা। ধুন্দল ১০০ টাকা, গত সপ্তাহে যা ছিল ৬০ টাকা। মিষ্টি কুমড়া কেজি ৫০ এবং চালকুমড়া প্রতিটি ৪০ টাকা।

তবে বর্ষাকাল হওয়ার বাজারে শাকের সরবরাহ বেশি। চালের দাম নতুন করে বাড়েনি। আগের দামেই কিনছেন ক্রেতারা। মিনিকেট চালের দাম ৭৬ থেকে ৮০ টাকা। মোটা স্বর্ণা চাল ৪৬-৪৮ টাকা। নাজিরশাইল চাল ৮০ থেকে ৮৬ টাকা।

সোনালি মুরগির দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা। বিক্রি হচ্ছে ৩৭০ টাকায়। কেজি ১৮০ টাকা ব্রয়লার মুরগির। এছাড়া প্রতি ডজনে ১০ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। বাজারে বাড়তি বিভিন্ন প্রকার ডালের দামও।

বন্যায় ৪৩ জেলায় প্রায় ১ লাখ ১৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে সাড়ে ৬২ হাজার হেক্টর জমির আউশ ও আমনের বীজতলা প্লাবিত হয়েছে। নষ্ট হয়েছে সবজির খেতও।
এলডিসি থেকে উত্তরণের সময়সীমা ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের ইকোসক অধিবেশনে টেকসই অর্থনৈতিক উত্তরণ ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন...
মূল্যায়নে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিএটি বাংলাদেশ সকল বিভাগেই শীর্ষ স্কোরপ্রাপ্তদের অন্যতম ছিল। নেতৃত্ব বিকাশ, মানবসম্পদ ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর, কর্মীদের কল্যাণ এবং কর্মী...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ আওয়ামী লীগের সুবিধাভোগী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মোট ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
বিদায়ের শঙ্কা উড়িয়ে মেসি ম্যাজিকে টানা দ্বিতীয় ফাইনালে আর্জেন্টিনা। অন্যদিকে,কঠিন পথ পেরিয়ে শিরোপায় চোখ রাখছে স্পেন। এই দুই দলের মুখোমুখি হওয়ার খবরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরতে শুরু করেছে...
বিদায়ের শঙ্কা উড়িয়ে, মেসি ম্যাজিকে টানা দ্বিতীয় ফাইনালে আর্জেন্টিনা। অন্যদিকে,কঠিন পথ পেরিয়ে শিরোপায় চোখ রাখছে স্পেন। আক্রমণে সেরা দলের বিরুদ্ধে রক্ষণের সেরা লড়বে ফাইনালে। গোল করা ও হজমে বড়...
বিদেশি শিক্ষার্থী থেকে শুরু করে সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বৃহস্পতিবার এ নিয়ে চূড়ান্ত বিধিমালা প্রকাশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর