রেমিট্যান্স ও রপ্তানিতে বেড়েছে রিজার্ভ, কমেছে বিনিয়োগ

রেমিট্যান্স ও রপ্তানি আয়ে ভর করে ২০২৫ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। তবে রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ ও আমদানির গতি কমে অর্থনীতিতে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ পিএম

২০২৪ সালের ধারাবাহিকতায় বিদায়ী ২০২৫ সালেও দেশে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। রপ্তানির গতি শেষ কয়েক মাসে কমলেও সামগ্রিকভাবে গত বছর কিছুটা প্রবৃদ্ধি বজায় রেখেছে। স্থিতিশীল ছিলো ডলারের বিনিময় হারও। তবে রাজনৈতিক অনিশ্চয়তায় কমেছে বিনিয়োগ ও আমদানি।

বিদেশে কাজ করেন ১ কোটি ২০ লাখের বেশি বাংলাদেশি। বরাবরের মত চলতি বছরও তাদের পাঠানো রেমিট্যান্স অর্থনীতিতে বড় শক্তির যোগান দিয়েছে। বিদায়ী বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত মোট প্রবাসী আয় আসে ৩ হাজার ২৬২ কোটি ডলারের বেশি। অন্যদিকে ২০২৪ সালের পুরো বছরে প্রবাসীরা পাঠান প্রায় ২ হাজার ৬৮৯ কোটি ডলার।

এদিকে বিদায়ী বছরের প্রথমার্ধে দেশের রপ্তানিতে ইতিবাচক ধারা দেখা যায়। কিন্তু আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত টানা ৪ মাস কমে রপ্তানি আয়। এসময় রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১ শতাংশের কম। তবে বছর জুড়ে আমদানির গতিও বাড়েনি। অক্টোবর-নভেম্বর টানা দুই মাস এলসি নিষ্পত্তি ও খোলার পরিমাণ গত বছরের একই সময়ের চেয়ে কমেছে।
 
বাংলাদেশ বিশ্বব্যাংকের সাবেক মূখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ‘রপ্তানি দুর্বল হওয়া সত্ত্বেও রিজার্ভের ওপর চাপ আসেনি কারণ আমদানিটাও দুর্বল। কাজেই বৈদেশিক মুদ্রার চাহিদা বাজারে নাই। কবে রেমিট্যান্স আসার কারণে রিজার্ভে এখন কোনো সংকট নাই।’
 
আইবিএফবির সাবেক সভাপতি হুমায়ুন রশীদ বলেন,  ‘আগামীতে যে সরকার আসবে তাকে প্রথমে স্থিতিশীলতা দেওয়া চ্যালেঞ্জে পড়তে হবে। নতুন কর্মসংস্থান আরও বেশি সৃষ্টি করতে হবে।’

২০২৪ সালের ডিসেম্বর শেষে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মোট মজুত ছিল ২ হাজার ৬২১ কোটি ডলার। যা বিদায়ী বছর শেষে বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩১৮ কোটি ডলার। মুদ্রা বাজারে বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক এবছর বাণিজ্যিক ব্যাংক থেকে কয়েক দফা ডলার কিনেছে। যা বৈদেশিক মুদ্রার মজুত বাড়াতেও ভূমিকা রাখে। 
 
  

প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ভালো থাকায় বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখা গেলেও বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরির পথে বড় বাধা জ্বালানি সংকট ও অনিশ্চিত পরিবেশ। আজ বুধবার অর্থনীতির চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রাজধানীতে...
ঋণখেলাপিদের একের পর এক সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমছে না। জুন প্রান্তিকে আবারও বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা ৩২ দশমিক ৭৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,...
এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর