অবশেষে আলোর মুখ দেখল শেয়ার বাজার

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম

টানা স্থবিরতা ও বিনিয়োগ খরা কাটিয়ে বিদায়ী সপ্তাহে কিছুটা হলেও আলোর মুখ দেখেছে দেশের শেয়ার বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২ দশমিক ৮৪ শতাংশ এবং দৈনিক গড় লেনদেন বেড়েছে ৫১ শতাংশের বেশি। 

সপ্তাহে শেষে ৬ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে। এর ফলে অধিকাংশ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। সার্বিকভাবে ঊর্ধ্বমুখী ছিল শেয়ার বাজার।

বিদায়ী সপ্তাহের ৫ কার্যদিবসের মধ্যে ৩ দিনই সূচক বেড়েছে ঢাকার শেয়ার বাজারে। এতে পুরো সপ্তাহজুড়েই ইতিবাচক ছিলো বাজার। সপ্তাহ শেষে ডিএসইএক্স সূচক আগের চেয়ে ১৪০ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯৯ পয়েন্টে। বেড়েছে অন্য দুটি সূচকও।

সূচকের সঙ্গে গতিও বেড়েছে লেনদেনের। গত সপ্তাহে ডিএসই'তে লেনদেন হয়েছে ২ হাজার ৮৭৯ কোটি টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১ হাজার ৯শ কোটি টাকা। লেনদেন বেড়েছে ৯৭৯ কোটি টাকা। প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৯৫ কোটি ৬৯ লাখ টাকা বা ৫১ দশমিক ৪৮ শতাংশ।

বেড়েছে বাজার মূলধনও। সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৪ হাজার ৪৪০ কোটি টাকা, যা শেষ দিনে এসে দাঁড়ায় ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটিতে। এতে এক সপ্তাহের ব্যবধানে মূলধন বেড়েছে ৬ হাজার ৩২৪ কোটি টাকা।

বিদায়ী সপ্তাহে শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৯টি শেয়ারের, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত আছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর। 

সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছে যথাক্রমে স্কয়ার ফার্মা ও সিটি ব্যাংক।

শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকার শীর্ষে ফার ইস্ট ফাইন্যান্স, শেয়ার দর বেড়েছে ৬২ শতাংশ। দ্বিতীয় ফার্স্ট প্রিমিয়ার লিজিং এবং তৃতীয় অবস্থানে আছে ইন্টারন্যাশনাল লিজিং।

অন্যদিকে, বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সার্বিক সূচক ৩৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৬০ পয়েন্টে। সপ্তাহজুরে মোট লেনদেন ৫৮ কোটি ১৭ লাখ টাকা।

তিন বছর পর শুরু হওয়া বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠকে বাণিজ্য সহজ করা, আমদানি-রপ্তানির বাধা দূর করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক সিদ্ধান্তের আশায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, শুধু...
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি নিয়ে আলোচনা শুরু হওয়ার মধ্যে এবার এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
আসন্ন রমজানকে সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এক...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হলো। বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২৯৯ জন। আর একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩১ জন।
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৫৫ জনে। ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন হামের রোগী...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। আজ শনিবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫ হাজার...
ছেলে সেজে মেয়েকে বিয়ে করলেন চাঁদনী নামের এক মেয়ে। এলাকাবাসীর সালিস বৈঠকে বিচ্ছেদ করারসহ সেই মেয়েটিকে মধ্যযুগীয় কায়দায় বেত্রাঘাত, মারধর ও তওবা পড়ানো হয়। এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও...
লোডিং...

এলাকার খবর