চাকরির বাজারে এআই সুনামির সতর্কতা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

বৈশ্বিক শ্রমবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ‘সুনামির’ মতো আছড়ে পড়বে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। এর সবচেয়ে বড় ধাক্কা তরুণদের সামলাতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

ক্রিস্টালিনা জর্জিয়েভা বলছেন, উন্নত অর্থনীতিগুলোতে আগামী কয়েক বছরে প্রায় ৬০ শতাংশ চাকরিতে এআইয়ের প্রভাব পড়বে। সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) এক অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

উন্নত দেশগুলোয় প্রতি ১০টি চাকরির অন্তত একটি এআইয়ের মাধ্যমে উন্নত হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয় বাড়িয়েছে।

তবে এন্ট্রি-লেভেল বা প্রারম্ভিক পর্যায়ের কাজগুলো এআই করে দিচ্ছে। ফলে তরুণদের কাজের জায়গা বিলুপ্ত হয়ে যাচ্ছে। যার কারণে চাকরি খুঁজতে থাকা তরুণদের জন্য ভালো অবস্থানে পৌঁছানো আরও কঠিন হয়ে উঠেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন আর ভবিষ্যতের প্রযুক্তি নয়, কমিউনিকেশনস পেশায় এটি এরই মধ্যে দৈনন্দিন কাজের একটি গুরুত্বপূর্ণ টুলস হয়ে উঠেছে। প্রেস বিজ্ঞপ্তি ও প্রতিবেদন লেখা থেকে শুরু করে সামাজিক...
বিশ্বব্যাংকের ২০২৬ সালের বিশ্ব উন্নয়ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশে স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার ইতিবাচক ফল দেখালেও দরিদ্র পরিবার চিহ্নিত করতে আশানুরূপ ফল...
দেশে প্রতি বছর গড়ে ২০ লাখ মানুষ কর্মক্ষম হচ্ছে, কিন্তু কর্মসংস্থান হচ্ছে ১০ থেকে ১২ লাখের। শিক্ষিত তরুণ কর্মক্ষম জনগোষ্ঠীর ৪০ ভাগই কর্মহীন থাকছে। ফলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সূচকে অবস্থান করেও তার...
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর