চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা, যা বললেন নৌ উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরের নিউমুড়িং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনার দ্বায়িত্ব বিদেশিদের হাতে দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক-কর্মচারীদের আন্দোলন আরও জোরদার হয়েছে। চলমান কর্মসূচির মেয়াদ বাড়িয়ে আরো ২৪ ঘণ্টা করা হয়েছে। ফলে চট্টগ্রাম বন্দরে অচলা অবস্থার সৃষ্টি হয়েছে। এ নিয়ে কথা বলেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

চট্টগ্রাম বন্দরের নিউমুড়িং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) পরিচালনার দ্বায়িত্ব বিদেশিদের হাতে দেওয়াকে কেন্দ্র করে শ্রমিক-কর্মচারীদের আন্দোলন আরও জোরদার হয়েছে। চলমান কর্মসূচির মেয়াদ বাড়িয়ে আরো ২৪ ঘণ্টা করা হয়েছে। ফলে চট্টগ্রাম বন্দরে অচলা অবস্থার সৃষ্টি হয়েছে। এ নিয়ে কথা বলেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘পোর্টে অচল অবস্থা তৈরি করছে পোর্টের কর্মচারী, নির্বাচনকে টার্গেট করেই এটি করছে। মানুষ সাফার করলে মানুষ বুঝবে। ডিপিওয়ার্ডের সাথে চুক্তি ফেবারেবল করলে সরকার করবে।’

সোমবার রাজধানী এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময় নৌ উপদেষ্টা, ‘শ্রমিক ধর্মঘটে বন্দরে অচলাবস্থা তৈরি করেছে কিছুসংখ্যক পোর্টের কর্মচারী। এতে ক্ষতি হচ্ছে। নির্বাচনের ও রমজানের আগে এ ধরনের ঘটনার মাশুল কে দেবে জানি না। 

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে আমি ও আমরা কাজ করছি না। পোর্ট অথরিটি বিষয়টি দেখছে। তাদের বলেছি, যা তাদের ভালো মনে হয় সেটা করবে।’

গত তিন দিন ধরে প্রতিদিন ৮ ঘণ্টার কর্মবিরতি ঘিরে কার্যত স্থবিরতা নেমে এসেছে চট্টগ্রাম বন্দরে। এরমধ্যে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে  পরদিন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা বন্দর কর্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

টানা কর্মবিরতিতে বন্দর ও বেসরকারি ডিপোগুলোতে বাড়ছে কন্টেইনার ও জাহাজ জটের শংকা। সমস্যা সমাধানে এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকলেও কর্তৃপক্ষ ও শ্রমিকদের পরস্পর বিরোধী কঠোর অবস্থানে বিপাকে পড়েছে আমদানি-রপ্তানিকারকসহ দেশের সামগ্রিক অর্থনীতি।

সোমবার সকালে বন্দরের ভেতরে শ্রমিক কর্মচারীরা মোটর সাইকেল নিয়ে মিছিল করেছে।

এদিকে রোববার থেকে আবারও এক মাসের জন্য বন্দর এলাকায় সব ধরণের বিক্ষোভ-সমাবেশ বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যবসায়ীরা চুক্তিকে ইতিবাচক হিসেবে...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
বাংলাদেশ দীর্ঘদিন ধরে উৎপাদন সক্ষমতার জন্য বিশ্বে পরিচিত। এবার উৎপাদনের পাশাপাশি নিজস্ব নকশা, উদ্ভাবন ও পণ্য উন্নয়নের মাধ্যমে দেশের সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর