রাজধানীতে অধিকাংশ পাম্প তেলশূন্য, আজও ভোগান্তি

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৯:৫২ এএম

রাজধানীর পাম্পগুলোতে আজও জ্বালানি তেলের সংকটে ভোগান্তিতে গাড়ির চালক-মালিকেরা। অধিকাংশ পাম্প তেলশূন্য। কিছু স্থানে জ্বালানি সরবরাহ বহাল থাকলেও, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকার পর মিলছে সামান্য। এতে বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালক ও অফিসগামীরা। সেই সঙ্গে যুক্ত হয়েছে বাড়তি ভাড়ার ভোগান্তি।

রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনের চিত্র এখন প্রায় একই রকম। অপেক্ষমাণ গাড়ির দীর্ঘ সারি থাকলেও পাম্প বন্ধ। কোথাও ইশারা করে, আবার কোথাও মাইকিং করে সরিয়ে দেওয়া হচ্ছে চালকদের।

চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় এ অবস্থা, বলছেন পাম্প সংশ্লিষ্টরা। বেশ কয়েকটি পাম্প ঘুরেও জ্বালানি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন চালকেরা। বেশি বিপাকে পড়েছেন রাইড শেয়ারিং সেবার চালক ও ব্যবহারকারীরা। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগও উঠেছে কোথাও কোথাও।

এমন পরিস্থিতিতে রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা দেখা দিয়েছে। জ্বালানি সংকটকে কারণ দেখিয়ে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। কিছু পাম্পে সরবরাহ থাকলেও সেখানে মোটরসাইকেল ও গাড়ির সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দ্রুত তেল সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিজ্ঞপ্তি অনুযায়ী, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে শুক্র ও শনিবার বন্ধের দিনেও খোলা রাখা হয়েছে তেলের ডিপো।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এক সপ্তাহের মধ্যে এটিই সর্বনিম্ন। আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাজধানী ঢাকার কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাশাপাশি বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামও। সয়াবিন তেলের বাজারও অস্থির। 
শিল্পে ব্যবহৃত সৌরবিদ্যুৎ বা সোলারের প্রায় সব ধরনের যন্ত্রপাতি আগামী ৬ মাস এক শতাংশ শুল্কে আমদানি করা যাবে। নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে এ সুবিধা দিয়েছে সরকার। 
জ্বালানি সংকটে এখনই কোনো পোশাক কারখানা বন্ধের আশঙ্কা নেই। তবে সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন কমে কারখানা বন্ধের ঝুঁকি বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
কুমিল্লার দেবিদ্বারে মা, ভাবি ও  ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকরের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত যুবক ইমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।  
সাভারের আশুলিয়ার জামগড়াতে তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ৭ জন নিহতের পর প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদল আজ ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছে। প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী...
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি নজরুল ও তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর