বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ, ব্যাপক লোকসানে বিপিসি 

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হওয়ায় বিপিসির লোকসান ৩ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। হরমুজ প্রণালি সংকট ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি বাজারে চাপ বাড়ছে।

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৮ পিএম

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বিশ্ববাজার থেকে অতিরিক্ত দামে পরিশোধিত তেল কিনতে হচ্ছে। এতে চলতি মাসের ২৫ দিনে বিপিসির লোকসান ছাড়িয়েছে ৩ হাজার কোটি টাকা। সরকারের ভর্তুকির চাপ কমাতে তেলের ব্যবহার কমানোর তাগিদ দিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।  

বাংলাদেশ বছরে যে ৬৫ থেকে ৭০ লাখ টন জ্বালানি তেল আমদানি করে, তার ৮০ ভাগই পরিশোধিত। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের জেরে বিশ্ববাজারে গত ১ মাসে পরিশোধিত তেলের ব্যারেল ৯২ থেকে ১৯১ ডলারে পৌঁছেছে। একই সময়ে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭২ ডলার থেকে বেড়ে ১১৫ ডলার ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত বিপিসির ভর্তুকি ছাড়িয়েছে ৩ হাজার কোটি টাকা। সবচেয়ে বেশি ভর্তুকি গুণতে হচ্ছে ডিজেলে। 

হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্ববাজারে দৈনিক ১ কোটি ব্যারেল তেল সরবরাহ কমেছে। এমন অবস্থায় অনেক দেশ জ্বালানি তেলের দাম বাড়ালেও বাংলাদেশ তা করেনি। 

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সারা পৃথিবীতে সমস্যা হয়ে গেছে। আমরা দাম বাড়াইনি। তারেক রহমানের নেতৃত্বে ভর্তুকি দিয়ে আমরা তেল সরবরাহ করে যাচ্ছি। এটি মাথায় রেখে যারা গাড়ি ব্যবহার করেন, মোটরসাইকেল চালান একটু সাশ্রয়ী হয়ে ব্যবহার করুন। 

ছবি: সংগৃহীতইউক্রেন-রাশিয়া যুদ্ধের আগে দীর্ঘসময় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম ছিল। টানা ৮ বছর দেশের বাজারে তেল বিক্রিতে বড় অংকের মুনাফা করে বিপিসি। এখন দাম বাড়ালে বাজারের মূল্যস্ফীতি আরো বৃদ্ধির শঙ্কা বিশেষজ্ঞদের। 

জ্বালানি বিশেষজ্ঞ শফিকুল আলম বলেন, ‘ভর্তুকির অর্থ যোগান দিতে গেলে মূল্যস্ফীতি বেড়ে যাবে এবং জীবনযাত্রা অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়বে। এ ক্ষেত্রে সরকার সাপ্তাহিক ছুটি বাড়ানো, হোম অফিসের মতো পদক্ষেপ নিয়ে জ্বালানি খরচ কমাতে পারে কিনা সেটি বিবেচনায় নেওয়া জরুরি।’

জ্বালানি আমদানি স্বাভাবিক রাখতে সরকারকে বাড়তি ডলারের যোগান নিশ্চিত করতে হবে। এ জন্য বিশ্বব্যাংক, আইএমএফ– এর মতো বহুজাতিক সংস্থা থেকে সহজ শর্তের ঋণ নেওয়ার তাগিদ পর্যবেক্ষকদের।   

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এক সপ্তাহের মধ্যে এটিই সর্বনিম্ন। আজ সোমবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শিল্পে ব্যবহৃত সৌরবিদ্যুৎ বা সোলারের প্রায় সব ধরনের যন্ত্রপাতি আগামী ৬ মাস এক শতাংশ শুল্কে আমদানি করা যাবে। নবায়নযোগ্য জ্বালানি খাতকে উৎসাহিত করতে এ সুবিধা দিয়েছে সরকার। 
জ্বালানি সংকটে এখনই কোনো পোশাক কারখানা বন্ধের আশঙ্কা নেই। তবে সংকট দীর্ঘায়িত হলে উৎপাদন কমে কারখানা বন্ধের ঝুঁকি বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।
কুমিল্লার দেবিদ্বারে মা, ভাবি ও  ভাতিজিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকরের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত যুবক ইমনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।  
সাভারের আশুলিয়ার জামগড়াতে তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার ভর্তি কভার্ড ভ্যানে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় ৭ জন নিহতের পর প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদল আজ ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেছে। প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী...
রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি নজরুল ও তার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর