সম্মিলিত পাঁচ ব্যাংক থেকে টাকা তোলার বিষয়ে নতুন সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ পিএম

মাসের পর মাস নিজেদের কষ্টার্জিত টাকা তুলতে না পেরে আমানতের টাকা ফেরত চেয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে আবারও বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। মঙ্গলবার এ কর্মসূচিতে মুনাফার হেয়ারকাট বাতিলসহ লেনদেন স্বাভাবিক করার দাবি জানান তারা। 

এরপর এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক জানায়, চিকিৎসার প্রয়োজনে আমানতকারীরা এবার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিভিন্ন প্রয়োজনে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছেন না ব্যাংকটির আমানতকারীরা। বিশেষ করে চিকিৎসা, সন্তানের স্কুলের বেতন, বিয়ে, কিংবা সংসারের গুরুত্বপূর্ণ নানা প্রয়োজনে নিজেদের গচ্ছিত টাকাই চাহিদামতো তুলতে না পেরে বিক্ষোভ জানিয়ে আসছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। 

টাকা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন আমানতকারীরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় লেনদেন স্বাভাবিক না থাকায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।  

মঙ্গলবার আবারও বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ করেন সম্মিলিত পাঁচ ইসলামী ব্যাংকের বিক্ষুব্ধ আমানতকারীরা। ছবি: ইনডিপেনডেন্ট টিভিবিক্ষোভকারীদের একজন বলেন, আমাদের হেয়ারকাট বাতিল করা হোক। ব্যাংক লেনদেন স্বাভাবিক করা হোক।

ক্ষোভ জানিয়ে এক নারী আমানতকারী বলেন, ‘নিজের টাকা, নিজের কষ্টার্জিত পয়সা ব্যাংকে রেখে সেই টাকার জন্য রাস্তায় রাস্তায়, দ্বারে দ্বারে, বাসভবনে বাসভবনে (ঘুরতে হচ্ছে)...আমাদের কান্না করার অবস্থা।’

একই সুরে ব্যাংকটির আরেক গ্রাহক জানান, ‘আমাদের দাবি একটাই। আমরা হেয়ারকাট মানি না, মানব না।’ 

‘আমরা ৭৫ লাখ পরিবার (গ্রাহকরা) ৬ মাছ ধরে আন্দোলন করছি, আর আন্দোলন চাই না,’ বলে জানালেন বিক্ষোভে অংশ নেওয়া আরেক আমানতকারী।

গ্রাহকদের এমন দাবির মুখে ধৈর্য্য ধরার আহ্বান জানায় বাংলাদেশ ব্যাংক। কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি বরাদ্দ অনুযায়ী টাকা ছাড় করা হচ্ছে। তবে কোনো গ্রাহক অসুস্থ হলে তাকে প্রয়োজন অনুযায়ী টাকা দেওয়া হবে।

গ্রাহকদের বিক্ষোভ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, ‘কিডনি রোগী আছেন, বা কোনো দুরারোগ্য ব্যাধি আছে যাদেরকে পেমেন্ট করতে হয়, তাদের জন্য এই টাকাটা আনলিমিটেড। অর্থাৎ, তার চিকিৎসার জন্য যত ব্যয় হবে তার অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে। 

তিনি আরও জানান, ‘এ ধরণের দুরারোগ্য ব্যাধি ছাড়া যেকোনো কারণে যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে প্রতিটি ব্যাংকের অ্যাডমিনিসট্রেটরকে (গ্রাহকদেরকে) ১০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে।’  

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন এমডি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে।

শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
বাংলাদেশের রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি ও ব্যাংকিং খাতের দুর্বলতা নিয়ে উদ্বেগ জানিয়েছে আইএমএফ। নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা শেষে অর্থনৈতিক সংস্কারের ওপর জোর দিয়েছে সংস্থাটি।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর