এখনই দুই ভাগ হচ্ছে না এনবিআর

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম

অন্তর্বর্তী সরকার রাজস্ব খাত সংস্কারে বড় ধরনের উদ্যোগ নিলেও, সেই অধ্যাদেশ এখনই আইনে পরিণত করছে না বর্তমান সরকার। অধ্যাদেশটি সংসদে না তোলায় অনিশ্চত হয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই ভাগ করার কার্যক্রম। 

বিশ্লেষকদের মতে, সরকার চাইলে যেকোন সময় বিলটি সংসদে তুলে কার্যকর করতে পারে। রাজস্ব ব্যবস্থায় সুশাসন নিশ্চিতে এ ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ চাইছেন ব্যবসায়ীরা।

রাজস্ব খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে ২০২৫ সালের মে মাসে জারি করা হয় রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ। এর মাধ্যমে এনবিআর ভেঙ্গে নীতি ও ব্যবস্থাপনা নামে আলাদা দুটি বিভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

তবে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার অধ্যাদেশটি এখনই সংসদে বিল আকারে তুলছে না। সংসদীয় কমিটি অধ্যাদেশটি বিল আকারে না তুলে আরও যাচাই বাছাই করার সুপারিশ করেছে। 

প্রসঙ্গত, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, অধ্যাদেশ জারির পর তা পরবর্তী সংসদ অধিবেশন শুরু হওয়ার প্রথম ৩০ দিনের মধ্যে সংসদে উত্থাপন করতে হয়। নির্ধারিত ৩০ দিনের মধ্যে পাস না হলে কার্যকারিতা হারায় অধ্যাদেশ। সে হিসেবে, আগামী ১২ এপ্রিলের মধ্যে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশটি সংসদে পাস করা না হলে কার্যকারিতা হারাবে এই সংস্কার উদ্যোগ। 

এদিকে বিশ্লেষকরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে সংসদে বিল উত্থাপিত না হলেও, সরকার চাইলে যেকোনো সময় এটি আবার কার্যকর করতে পারে। 

এ বিষয়ে আয়কর বিশ্লেষক আশরাফ হেসেন খান বলেন, ‘এ অধ্যাদেশ বাতিল হয়ে গেল মানেই যে এই আইনটা একেবারেই চলে গেল (এমন নয়)। নতুন করে সরকার চাইলে, দেশের কল্যাণের জন্য, দেশের রেভিনিউয়ের জন্য, দেশের জনগণের জন্য যেকোনো অধ্যাদেশ যেকোনো আইন সরকার করতে পারে। যেকোনো বিল আকারে এনে পরবর্তীতে সরকার সেটা সংসদে আলোচনা করে আইনে পরিণত করবে।’

তিনি আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ডের সব ধরণের সংস্কার করা উচিৎ বলে আমি মনে করি। সংস্কারের মাধ্যমে নীতি বিভাগ ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করলে সেটা যদি রেভিনিউয়ের জন্য ভালো হয় তাহলে সেটাই করবে সরকার।

রাজস্ব বিভাগ আলাদা হোক বা না হোক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক একটি সুশৃঙ্খল কর ব্যবস্থা চান ব্যবসায়ীরা।

এ প্রসঙ্গে ফরেন ইনভেস্টর চেম্বারের সহ-সভাপতি মো. ইকবাল চৌধুরী বলেন, ‘আমাদের সার্বিক উদ্দেশ্য ছিল একটা গবেষণাভিত্তিক নীতি নির্ধারণ করা। দেশের যে রাজস্ব নীতি, সেটা যেন অর্থনৈতিক নীতির (ইকোনোমিক পলিসির) সামঞ্জস্যপূর্ণ হয়। এটা আলাদা নীতি হোক, কিংবা আলাদা না হোক, এই উদ্দেশ্যটা আমাদের অর্জিত হলেই চলবে।’ 

বিশ্লেষকরা বলছেন, এই অধ্যাদেশ বাস্তবায়ন না হলে দাতা সংস্থা আইএমএফ-এর ঋণ প্রাপ্তি নিয়েও অনিশ্চয়তায় পড়তে পারে বাংলাদেশ।

রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুধু বাজার থেকে পণ্য উঠিয়ে আর লাইসেন্স বাতিল করেই দায় সারছে সরকারি প্রতিষ্ঠান। খাবারে অতিরিক্ত প্রিজারভেটিভ দিয়ে স্বাস্থ্যের ক্ষতির আর কোনো শাস্তি নেই। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষা হবে না, বলছেন...
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। আগের মাসের তুলনায় ১০.৮৫ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ৩৩.১৫ শতাংশ বেড়েছে কার্ডে ব্যয়। সবচেয়ে বেশি...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর