ভার্চুয়াল মাইগ্রেশন: দেশে বসেই বৈদেশিক আয়ের নতুন পথ

ভার্চুয়াল মাইগ্রেশন ধারণা দেশের যুবকদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করে দেশে বসে বিদেশি আয় করতে সাহায্য করবে। এতে অবৈধ অভিবাসন কমবে, অদক্ষ শ্রমিকদের ‘অড জব’ এড়িয়ে বৈধভাবে রেমিট্যান্স আনা সম্ভব হবে।

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম

ভার্চুয়াল মাইগ্রেশনের নামে নতুন একটা ধারণা সামনে এনেছেন বিশেষজ্ঞরা। বলছেন, শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ দিয়ে এর জন্য প্রস্তুত করতে হবে। এটা করতে পারলে বিদেশে গিয়ে অড জব করার প্রবণতা কমবে। সুযোগ বাড়বে দেশে বসেই বিদেশ থেকে আয় করার। একই সঙ্গে অবৈধ ও অদক্ষ অভিবাসন ঠেকানো যাবে।

বছরে বিদেশে যায় ১০ থেকে ১৩ লাখ শ্রমিক। অবৈধভাবে যায় ১ থেকে ৩ লাখ। বৈধ ও অবৈধভাবে বিদেশ যাওয়া শ্রমিকদের ৭০ থেকে ৮০ শতাংশই অদক্ষ। বেশিরভাগই চাকরি করেন নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নতাকর্মী, কৃষি ও পশু পালন শ্রমিক ও গৃহকর্মী হিসেবে। এদের মাসিক আয় গড়ে ১০ থেকে ৪০ হাজার টাকা।

এই বেতনে বিদেশে মানবেতর জীবনযাপন করতে হয় অদক্ষ শ্রমিকদের। অথচ বৈধ বা অবৈধ পথে যেতে অনেক টাকা খরচ হয়, জীবনের ঝুঁকিও নিতে হয়।

কিন্তু অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন, প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে পারলে আরও বেশি আয় করা সম্ভব। এ জন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে সরকারকে।

রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) চেয়ারপারসন অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী বলেন, ‘আমরা যদি ভার্চুয়াল ওয়ার্ল্ডের কাজে উৎসাহিত করি এবং ভিসা বি মাইগ্রেশনে উৎসাহিত করি। একজন অভিবাসীকর্মী যে সুবিধাগুলো পাচ্ছে সেগুলো ভার্চুয়াল মাইগ্রেশনে কাজ করাদেরও দিতে হবে। তাহলে দেশে বসেও রেমিট্যান্স আয় করা সম্ভব। ট্যাক্স ছাড় ও প্রণোদনা তাদেরও দিতে হবে।’

বিশেষজ্ঞরা বলছেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে দেশে থেকে যারা বিদেশের কাজ করছেন তাদেরও অভিবাসনের স্বীকৃতি দিতে হবে। তাঁদের মতে, ভার্চুয়াল মাইগ্রেশনের সুবিধা পেলে অবৈধভাবে বিদেশ যাওয়ার প্রবণতা কমবে। এ ছাড়া এরা দক্ষ হয়ে বিদেশে গেলে অড জবও করতে হবে না। 

অভিবাসন বিশেষজ্ঞ মোহাম্মদ জালাল উদ্দিন শিকদার বলেন, ‘ভার্চুয়াল মাইগ্রেশন কনসেপ্টটা এমন, ধরুন বাসায় বসে বিদেশে একজন স্টুডেন্ট পড়াচ্ছে এবং এইভাবে সে যে রেমিট্যান্সটা দেশে আনছে। এটাকে আন্সটিটিউশনাইজ করা যায় কি না। এটা আউটসোর্সিংয়ের থেকে অনেকটা আলাদা। আউটসোর্সিংয়ে যেমন একটা স্ট্যাবলিশমেন্ট লাগে, অনেক লোক নিয়োগ করতে হয়, ইনফ্রাস্টাকচার ডেভেলপ করতে হয়, কম্পিউটার সেটআপ ডেভেলপ করতে হয়। আর ভার্চুয়াল মাইগ্রেশন হচ্ছে সেই ইনডিভিজুয়াল ঘরে বসে এত বড় ধরনের ইনভেস্টমেন্ট না করে সে নিজেই একজন ভার্চুয়াল মাইগ্রেন্ট হিসেবে  কাজটা করতে পারবে।’

বিশেষজ্ঞরা বলছেন, আউটসোর্সিং জগতে বাংলাদেশের দখলে থাকা বাজার এখনও খুব ছোট। সরকার গুরুত্ব দিলেই পরিধি বাড়তে পারে। এগিয়ে নিতে হবে ভার্চুয়ার মাইগ্রেশন ধারণাকেও।

বিএসিসিওয়ের সেক্রেটারি জেনারেল ফয়সাল আলিম বলেন, ‘ভার্চুয়াল মাইগ্রেশনের ক্ষেত্রে বাংলাদেশিদের ইনভলভমেন্ট খুবই কম। ইউ ক্যান ডু সাম ওয়ার্ক হুইচ ইজ ডিজিটালি পসিবল। দোজ কাইন্ড অব ওয়ার্কের জন্য আপনি মাইগ্রেশন নিতে পারবেন, বাংলাদেশে বসে কাজ করতে পারবেন। ইউ উইল বি ট্রিটেড এজ এ মাইগ্রেন্ট, ইউ উইল বি গেট পেইড ফরেন কারেন্সি। আপনাকে বাংলাদেশ থেকে বের হতে হলো না কোথাও, টাকাও লাগল না, ভিসার জন্য খরচ করতে হলো না, দালালের খপ্পরেও পড়তে হলো না। কিন্তু কাজগুলো হতে হবে ডিজিটাল কাইন্ড অফ ওয়ার্ক। উইদাউট ডিজিটাল ওয়ার্ক ভার্চুয়াল মাইগ্রেশন মোটেও সম্ভব না।’

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকবে বলে প্রত্যাশা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির সর্বশেষ প্রতিবেদন ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) সেপ্টেম্বর...
সরকারের দক্ষ জনবল তৈরির পরিকল্পনা বাস্তবায়ন হলে আগামী চার বছরে রেমিট্যান্স তিনগুণ বাড়ানো যাবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। 
চলতি অর্থবছরের শুরুতেই দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তি মিলেছে। অর্থ পাচার নিয়ন্ত্রণ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর উদ্যোগে রপ্তানি ও রেমিট্যান্স- দুই খাতেই এসেছে ইতিবাচক প্রবৃদ্ধি। জুলাই-আগস্টে...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর