রেমিট্যান্স ও রপ্তানি ফিরছে ইতিবাচক ধারায় 

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস ইতিবাচক অবস্থানে। বিশ্ববাজারে চাহিদার ধীরগতি ও দেশের অর্থনীতিতে নানা চাপ থাকা সত্ত্বেও সেপ্টেম্বরে প্রবাসী আয় ও রপ্তানি খাত মিলিয়ে মোট ৬৭১ কোটি ডলার আয় হয়েছে। তবে এ ধারা সামনের দিনগুলোতে ধরে রাখা চ্যালেঞ্জিং হবে বলেছেন অর্থনীতিবিদরা।

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম

দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস ইতিবাচক অবস্থানে। বিশ্ববাজারে চাহিদার ধীরগতি ও দেশের অর্থনীতিতে নানা চাপ থাকা সত্ত্বেও সেপ্টেম্বরে প্রবাসী আয় ও রপ্তানি খাত মিলিয়ে মোট ৬৭১ কোটি ডলার আয় হয়েছে। তবে এ ধারা সামনের দিনগুলোতে ধরে রাখা চ্যালেঞ্জিং হবে বলেছেন অর্থনীতিবিদরা।

রপ্তানি আয় কমার মধ্য দিয়ে চলতি অর্থবছর শুরু হয়। জুলাইতে তীব্র গ্যাস সংকটে দেশের ৫০ শতাংশ তৈরি পোশাক ও বস্ত্র কারখানার উৎপাদন বন্ধ ছিল বলে জানা গেছে। তবে এখন সমস্যার কিছুটা সমাধান হয়েছে। এতে আবার উৎপাদন বাড়তে শুরু করেছে শিল্প কারখানায়। যার প্রভাব পড়েছে রপ্তানি আয়ে।

তৈরি পোশাকসহ প্রধান কয়েকটি খাতের রপ্তানি বৃদ্ধি পাওয়ায় টানা দ্বিতীয় মাসের মতো ইতিবাচক দেশের পণ্য রপ্তানি আয়। ইপিবির সবশেষ তথ্যানুযায়ী, গত বছরের সেপ্টেম্বরের তুলনায় এই বছরের একই সময়ের পণ্য রপ্তানি আট দশমিক পাঁচ চার শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯৪ কোটি ডলার হয়েছে। এই প্রবৃদ্ধির ওপর ভর করে চলতি  অর্থবছরের প্রথম তিন মাসে সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি ৬ দশমিক ৩৪ শতাংশ।

শীর্ষ পাঁচ রপ্তানি খাতের মধ্যে চারটি, অর্থাৎ তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, হোমটেক্সটাইল এবং পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে। তবে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি সাফল্য এসেছে ওষুধ খাতে। এই খাতের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের চেয়ে এক লাফে ৬৪ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।

এদিকে দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস প্রবাসী আয়ও ইতিবাচক। সেপ্টেম্বরে বৈধ ব্যাংকিং চ্যানেলে এসেছে ২৭৬ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩৪ হাজার কোটি টাকারো বেশি।

 

ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রকোপ এবং গরমে বেড়েছে ডাবের চাহিদা। ফলে, ভরা মৌসুমেও রাজধানীর বাজারে চড়া ডাবের দাম। কৃষকের কাছ থেকে কেনা মূল্যের চেয়ে কয়েক হাত ঘুরে ক্রেতার হাতে উঠছে তিনগুণ বেশি দামে।...
মৌসুমের শেষ মুহূর্তে বাজারে বেড়েছে ইলিশের আমদানি। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর মাছঘাট। আগামী ৮ অক্টোবর থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা আর আসন্ন দুর্গাপূজা কেন্দ্র করে বেড়েছে বেচাকেনা। বাজারে ছোট ও...
জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন ব্যবসায়ীরা। 
আর্থিক খাতে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে না, আগামীতেও হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে আইসিবির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
ক্লাসরুমে আবাসন সংকট, শিক্ষক ঘাটতি এবং শিক্ষা বাজেটে ঘাটতির প্রতিবাদে ফ্রান্সে হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমশ তীব্র আকার ধারণ করেছে। রাজধানী প্যারিসসহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভকারী...
সরকারি কাজে বাধাদানের মামলায় জামায়াত নেতা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে...
রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম নিয়ে একটি কার্গো বিমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক...
বিশ্ববাজারে জ্বালানির ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আনতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে জরুরি মজুত থেকে জ্বালানি তেল ছাড়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ফ্রান্সের উত্থাপিত এক...
লোডিং...

এলাকার খবর