নতুন কুঁড়িতে চা বাগানে প্রাণ ফিরলেও দাম-মান নিয়ে দুশ্চিন্তা

বৃষ্টি পাওয়ায় চা বাগানে নতুন কুঁড়ি গজালেও নিলামে কম দাম ও নিম্নমানের চায়ের কারণে বাংলাদেশের চা শিল্প দুশ্চিন্তায় রয়েছে।

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১০:২১ এএম

প্রতিকূল আবহাওয়ায় গত মৌসুমে দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। তবে চলতি মৌসুমের শুরুতেই বৃষ্টি পাওয়ায় মৌলভীবাজারের চা বাগানগুলোতে বাড়ছে নতুন কুড়ি। তবে চায়ের নিলামে কম দাম ওঠায় আর বাজারে নিম্ন মানের চায়ের প্রভাব থাকায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের চা শিল্প। চলতি বছরে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০ কোটি ৪০ লাখ কেজি।

সবুজে মোড়ানো চা বাগান। গাছের ডগায় ডগায় নতুন কুড়ি। বৃষ্টি শুরু হতেই আবারও প্রাণের দোলা মৌলভীবাজারের চা বাগানে। গত মৌসুমে দেশের চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। ১০ কোটি ৩০ লাখ কেজির বিপরীতে উৎপাদন হয়েছে ৯ কোটি ৪৯ লাখ ১২ হাজার কেজি। প্রতিকূল আবহাওয়াকেই এর প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এদিকে চলতি বছরে দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ৪০ লাখ কেজি।

চা বাগানের কর্মচারীরা জানান, এখন থেকে শুরু করে তিন মাস কুঁড়ি অবস্থায় পাতা তোলা হবে। তারপরে আসবে সম্পূর্ণ পাতা। 

দেশের মোট চা উৎপাদনের সিংহভাগ আসে মৌলভীবাজার জেলার ৯০টি চা বাগান থেকে। অন্যদিকে নিলামে চায়ের দাম কম ওঠায় অনেক বাগান মালিকই হিমশিম খাচ্ছেন।

সিলেট ব্রাঞ্চ বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সভাপতি জি এম শিবলী বলেন, গত মৌসুমে অনাবৃষ্টি এবং আবহাওয়ার আনসার্টেনিটির কারণে ঠিকমতো চা উৎপাদন করা যায়নি। বাগানগুলো লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় আট শতাংশ পিছিয়ে ছিল।

এদিকে সমতলে চা উৎপাদন বাড়লেও গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে। সংশ্লিষ্টদের অনেকে মনে করেন, এমন চা বাজারে আসায় সুনাম ক্ষুণ্ন হচ্ছে গোটা চা শিল্পের।

শ্রীমঙ্গলের জেরিন চা বাগানের ব্যবস্থাপক সেলিম রেজা বলেন, মাঠে যেমন অন্য ফসল হয় যেমন শাক-সবজি তেমনি সমতলে চা উৎপাদন করে কাঁচি-দা দিয়ে কেটে চা পাতা সংগ্রহ করা হচ্ছে। এ প্রক্রিয়ায় আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে, চায়ের উৎপাদন বাড়ছে কিন্তু গুণগত মানের দিক থেকে এটি অনেক পিছিয়ে আছে। পঞ্চগড়ের বেশি উৎপাদিত চা যখন সিলেট-চট্টগ্রামের চায়ের সঙ্গে মিশে যাচ্ছে তখন মেইন স্ট্রিমের চা উৎপাদন, মান ও দাম নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।

বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা ১৭১টি। এর মধ্যে সবচেয়ে বেশি বাগান রয়েছে মৌলভীবাজারে ৯০টি।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যবসায়ীরা চুক্তিকে ইতিবাচক হিসেবে...
চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার জন্য আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি স্বাক্ষর হয়েছে।  দেশের স্বার্থ নিশ্চিত করেই টার্মিনাল বিদেশি হ্যান্ডেলিং এ দেওয়া হচ্ছে। এতে...
নানা আলোচনা-সমালোচনা, প্রতিবাদ-বিক্ষোভের মধ্যেই চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান...
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার ভার অবশেষে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার কোম্পানিটির সঙ্গে ১৫ বছরের জন্য চুক্তি করবে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর