উৎপাদন খরচের চাপে পোল্ট্রি খাত

উৎপাদন খরচ বৃদ্ধি, বাজারে করপোরেট প্রতিষ্ঠানের প্রভাবসহ নানা বাধায় সংকট চলছে পোল্ট্রি খাতে। সঙ্গে বেড়েছে রোগ বালাই ও বাচ্চা মৃত্যুর হার। প্রান্তিক খামারিরা বলছেন, সুরক্ষা না দিলে হুমকিতে পড়বে গ্রামীণ অর্থনীতি। এমন পরিস্থিতিতে আসছে বাজেটে পোল্ট্রি শিল্পে কর অব্যাহতির দাবি তাদের। 

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১১:০৪ এএম

উৎপাদন খরচ বৃদ্ধি, বাজারে করপোরেট প্রতিষ্ঠানের প্রভাবসহ নানা বাধায় সংকট চলছে পোল্ট্রি খাতে। সঙ্গে বেড়েছে রোগ বালাই ও বাচ্চা মৃত্যুর হার। প্রান্তিক খামারিরা বলছেন, সুরক্ষা না দিলে হুমকিতে পড়বে গ্রামীণ অর্থনীতি। এমন পরিস্থিতিতে আসছে বাজেটে পোল্ট্রি শিল্পে কর অব্যাহতির দাবি তাদের। 

সস্তা আমিষ হিসেবে জনপ্রিয় ডিম ও ব্রয়লার মুরগি। দেশে পোল্ট্রি শিল্পে বিনিয়োগ ছাড়িয়েছে ৫০ হাজার কোটি টাকার বেশি। এ খাতে জড়িত প্রায় ৬০ লাখ মানুষ। কিন্তু করের বোঝা ও উৎপাদন খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পুরো শিল্পই ঝুঁকির মুখে পড়েছে। 

খামারিদের অভিযোগ, এ খাতে করপোরেট কর ১৫ থেকে বাড়িয়ে ২৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধিসহ সব ধরনের শুল্ক বেড়েছে। এতে পোল্ট্রি খাদ্যসহ উপকরণের দাম বেড়েছে। প্রতিটি ডিম উৎপাদনে খরচ সাড়ে ১০ টাকার ওপরে হলেও, বিক্রি করতে হচ্ছে সাড়ে ৮ টাকায়। বাজারে মুরগির বাচ্চার দামও নিয়ন্ত্রণ করছে বড় প্রতিষ্ঠানগুলো। সব মিলিয়ে ছোট খামারিদের টিকে থাকাই কঠিন। 

এক খামারি বলেন, ‘মুরগির বাচ্চা নিতেছি এক হাজার, টিকতেছে ৫০০। মুরগি মারা যাওয়ার কারণে আমাদের প্রডাকশন কস্ট প্রায় এক কেজি মুরগির ওপর ২৮০ থেকে ৩০০টাকা প্রায় খরচ পড়ে যাচ্ছে।’ 

আরেক খামারি বলেন, ‘খাদ্যের খরচটা প্রায় ৬০টাকা কেজি পড়ে যাচ্ছে। এটাতে আমাদের মুরগির উৎপাদন খরচটা বেশি পড়ে যাচ্ছে।’

উদ্যোক্তারা বলছেন, করের বোঝা না কমলে ডিম ও মুরগির সরবরাহ ব্যবস্থায় সংকট সৃষ্টি হতে পারে। প্রান্তিক খামারিরা টিকতে না পারলে সামগ্রিক খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তাই বাজেটে বিশেষ বরাদ্দ ও কর অব্যাহতি সুবিধা রাখা জরুরি। 

পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘সরকার এরইমধ্যে কৃষক কার্ডের যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, সেই কার্ডে পোল্ট্রি, মৎস এবং লাইভস্টোক খামারীদের যাতে অগ্রাধিকার ভিত্তিতে তাদের অন্তর্ভুক্তি করণ এবং তাদের বিষয়ে যাতে সুন্দর পলিসি বা ফলপ্রস্যু পদক্ষেপ নেওয়া হয়, সে জন্য আমরা নতুন সরকারকে আহ্বান করব।’

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও জনআস্থা ফেরাতে চার বছরের সমন্বিত সংস্কার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় সমস্যাগ্রস্ত ব্যাংকের সম্পদের মান যাচাই, পর্ষদ পুনর্গঠন এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর...
দেশের বাজারে আরও বাড়ল সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে  ১ হাজার ৫৭৫ টাকা। টানা ৯ দফা কমার পর গতকাল সোমবার কিছুটা বাড়ে সোনার দাম। আজ মঙ্গলবার আবারও দাম বাড়ানো হয়।
শক্তিশালী এল নিনোর প্রভাবে ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষিপণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বৈরী আবহাওয়ায় ফসল উৎপাদন কমে যাওয়া এবং দেশগুলোতে চাল, ডাল, চিনি ও রাবারের দাম বাড়ছে। ফলে এর প্রভাব পড়ছে...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অন্তর্ভুক্ত করতে তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী...
লোডিং...

এলাকার খবর