দেশের অর্থনীতির তিন খাতে সংস্কারের তাগিদ আইএমএফের

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম

দেশের আর্থিক খাত, রাজস্ব ব্যবস্থা ও মুদ্রা বিনিময় হারে ব্যাপক সংস্কার দরকার বলে মনে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। সংস্থাটির মতে, টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এই তিন খাতে গভীর ও ধারাবাহিক সংস্কার প্রয়োজন। 

ওয়াশিংটনে আইএমএফ-বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অতিরিক্ত অর্থায়নের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত মিললেও, চলমান ঋণের কিস্তি সময়মতো মিলবে কি-না, তার নিশ্চয়তা পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল থেকে ওয়াশিংটনে চলছে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন বৈঠক, যা শেষ হবে ১৮ এপ্রিল। বৈঠকে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ মোট ১৪ জন।

বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল ও টেকসই করতে তিন খাতে ব্যাপক সংস্কারের ওপর জোর দিয়েছে আইএমএফ। সংস্থাটি বলেছে, আর্থিক খাত, রাজস্ব ব্যবস্থা এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে, যেগুলোর দ্রুত সমাধান প্রয়োজন। 

আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের মতে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে উন্নয়নশীল দেশগুলোর মতো বাংলাদেশও চ্যালেঞ্জের মুখে রয়েছে। তাই সঠিক নীতিগত পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা জরুরি। 

এদিকে, অর্থমন্ত্রী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সৃষ্ট আর্থিক ঘাটতি পূরণে আইএমএফ ও বিশ্বব্যাংক বাংলাদেশকে নিয়মিত বাজেট সহায়তার পাশাপাশি বাড়তি অর্থসহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। শর্তপূরণ সন্তোষজনক হলে ঋণের পরবর্তী কিস্তি ছাড় দেবে সংস্থাটি। 

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এটা একটা চলমান প্রক্রিয়া, একটা প্যাকেজ। এটা প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকবে। আমার যে ধারণা, বাংলাদেশের পক্ষে আমরা একটা ইমপ্রুভড প্যাকেজ পাব।

বাংলাদেশকে সামনের দিনগুলোতে আরও বাস্তবমুখী ও শক্তিশালী অর্থনৈতিক নীতি গ্রহণের পরার্মশ দিয়েছে আইএমএফ। একই সঙ্গে সংস্কার কার্যক্রমের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে।

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও জনআস্থা ফেরাতে চার বছরের সমন্বিত সংস্কার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় সমস্যাগ্রস্ত ব্যাংকের সম্পদের মান যাচাই, পর্ষদ পুনর্গঠন এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর...
দেশের বাজারে আরও বাড়ল সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে  ১ হাজার ৫৭৫ টাকা। টানা ৯ দফা কমার পর গতকাল সোমবার কিছুটা বাড়ে সোনার দাম। আজ মঙ্গলবার আবারও দাম বাড়ানো হয়।
শক্তিশালী এল নিনোর প্রভাবে ভারতসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কৃষিপণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। বৈরী আবহাওয়ায় ফসল উৎপাদন কমে যাওয়া এবং দেশগুলোতে চাল, ডাল, চিনি ও রাবারের দাম বাড়ছে। ফলে এর প্রভাব পড়ছে...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অন্তর্ভুক্ত করতে তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী...
লোডিং...

এলাকার খবর