আইএমএফের ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: অর্থমন্ত্রী

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম

বাংলাদেশের ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। গতকাল শুক্রবার ওয়াশিংটনে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আইএমএফের সঙ্গে আলোচনায় কয়েকটি বিষয়ে সমাধান হয়নি। আগামী দুই সপ্তাহে দু’পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

এ প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আইএমএফের বিভিন্ন উইংস- যেমন আইএফসি- আমাদের দেশের ব্যাংকিং সেক্টরে যে সমস্যাগুলো আছে, সেগুলোতে তারা ভূমিকা রাখতে চায়। অন্যদিকে, আইএমএফের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। কারণ আমরা অনেকগুলো ইস্যু সমাধান করেছি এবং কয়েকটি ইস্যু আলোচনার মধ্যে আছে।’

উল্লেখ্য, আইএমএফের সঙ্গে বাংলাদেশের সাড়ে ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি চলছে। এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৫ কিস্তিতে সাড়ে ৩ বিলিয়ন ডলারের কিছু বেশি অর্থ পেয়েছে বাংলাদেশ। 

অন্তর্বর্তী সরকারের সময় স্থগিত হওয়া কিস্তির অর্থ ছাড়ের আলোচনা চলছে ওয়াশিংটনে। উল্লেখ্য, গত সোমবার (১৩ এপ্রিল) থেকে এই বৈঠক শুরু হয়।

এক হাজার কোটি টাকার বেশি অঙ্কের ঋণ খেলাপিদের জন্য ছাড় দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বড় খেলাপি গ্রাহকরা ঋণ পরিশোধে ২ বছরের বিরতিসহ ১৫ বছর মেয়াদে দেনা পুনঃতফসিলের সুযোগ...
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানত তোলার জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু করছে ব্যাংকটির শাখাগুলো। আগামী ৭ সেপ্টেম্বর থেকে মূল অর্থ এককালীন তুলে নিতে পারবেন গ্রাহকরা।
ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ ছিল আমদানি-রপ্তানি। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের যাত্রীদের পারাপার। 
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এনামুল হক। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হতে যাচ্ছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর