মে মাসে শুরু হচ্ছে বে-টার্মিনালের বিশেষ কারিগরি সমীক্ষা

চট্টগ্রাম বন্দরের বহুল প্রতীক্ষিত বে-টার্মিনাল প্রকল্পের বিশেষ কারিগরি সমীক্ষা মে মাসে শুরু হচ্ছে। সিঙ্গাপুর ও দক্ষিণ আফ্রিকায় টুডি ও থ্রিডি সিমুলেশন শেষে জুনের মধ্যে নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রকল্পে ৬৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৩ এএম

আগামী মাসে শুরু হচ্ছে বে-টার্মিনালের বিশেষ কারিগরি সমীক্ষা। দুই ধাপে সমীক্ষা শেষ হলে জুনের মধ্যে বহুল প্রতীক্ষিত এ প্রকল্পের কাজ শুরু করতে চায় চট্টগ্রাম বন্দর। এদিকে বন্দরে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছে মন্ত্রণালয়।

২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল দৃশ্যমান করতে কাজ করছে সরকার। এরই মধ্যে এ প্রকল্পে ৬৫ কোটি ডলারের ঋণচুক্তি হয়েছে বিশ্বব্যাংকের সঙ্গে। ঋণের আওতায় প্রকল্পটির ছয় কিলোমিটার দীর্ঘ এলাকায় ব্রেক ওয়াটার, এক্সেস নেভিগেশন চ্যানেল ও টার্মিনালের মূল অবকাঠামো নির্মাণ করা হবে।

বিশ্বব্যাংকের অর্থ অনুমোদনের পর এখন কারিগরি সমীক্ষার জন্য প্রস্তুত হয়েছে প্রকল্পটি। দুই ধাপে এ কারিগরি সমীক্ষা অনুমোদনে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, ‘আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের একটি টেকনিক্যাল টিম সিঙ্গাপুর যাচ্ছে। সেখানে গিয়ে টু-ডি একটি সিম্যুলেশন হবে। এরপর সাউথ আফ্রিকায় থ্রি-ডি সিম্যুলেশন হবে। মে-জুনের মধ্যে আমরা হয়তো এ কন্ট্র্যাক্টটি শেষ করতে পারব। এর পর কাজ শুরু হয়ে যাবে। আমাদের টার্গেট ২০৩০ সালের মধ্যে টার্মিনাল-১ অপারেশনে যাবে।’

এদিকে বন্দরের যে কোনো প্রকল্পে বিদেশি বিনিয়োগ, ঋণের ক্ষেত্রে বন্দরের স্বার্থ অক্ষুন্ন রেখেই উন্নয়ন পরিকল্পনা সাজাতে চায় মন্ত্রণালয়। বন্দরের লালদিয়া চর টার্মিনাল, বে-টার্মিনাল কিংবা নিউমুরিং টার্মিনালে বিদেশি বিনিয়োগ নিয়ে আলোচনায় ধীরে চলো নীতি গ্রহণ করতে চায় সরকার।

নৌ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘ডিপি ওয়ার্ডের কিছু ইতিবাচক প্রস্তাবনা রয়েছে। আবার বন্দর থেকে আমরা এ মুহূর্তে যেটি পাচ্ছি, সেখানে কোনো কোনো জায়গায় আর্থিকভাবে আমাদের ক্ষতিও হয়। আবার গ্রস হিসেবে তেমন ক্ষতির কথাও বলা যায় না। তবে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই এই প্রস্তাবনাগুলো বিবেচনা করা হচ্ছে।’

পার্বত্য চট্টগ্রামে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সাড়ে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক–এডিবি। প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়ানোর পাশাপাশি এ অর্থ জীবিকা,...
লাইটার জাহাজ সংকটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী জাহাজের অপেক্ষা বাড়ছে। নির্দিষ্ট সময়ে নির্ধারিত গন্তব্যে পাঠাতে না পেরে বড় অঙ্কের লোকসানের মুখে আমদানিকারকরা। সংশ্লিষ্টরা বলছেন, লাইটার...
বাংলাদেশের নদীপথ দিয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদে গিয়েছিল ভারতীয় জাহাজ এমভি মহাকালী ও টাগবোট রুদ্র। কিন্তু এনবিআরের অনুমতির অভাবে আর ফিরতে পারছে না। ১৭শ টন ফ্লাই অ্যাশ নিয়ে থেমে আছে। এদিকে ৭ দিনের...
মোংলা বন্দরে গাড়ির যন্ত্রাংশ আমদানির আড়ালে বিলাসবহুল গাড়ি আনার চেষ্টা আটকে দিয়েছে কাস্টমস গোয়েন্দারা। ৩ থেকে ৪টি বড় অংশে কেটে আনা ৪টি গাড়ি শনাক্ত করেছে তারা।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর