বিটিআরসি-কে অ্যামটবের চিঠি

জ্বালানি সংকটে দেশে মোবাইল নেটওয়ার্ক সেবা চ্যালেঞ্জের মুখে

অ্যা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম

জ্বালানি সংকটে মোবাইল নেটওয়ার্ক পরিচালনা করা চ্যালেঞ্জের মুখে পড়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সরকারের তাৎক্ষণিক হস্তক্ষেপ ছাড়া টেলিযোগাযোগ সেবা চালু রাখা আর সম্ভব নয় জানিয়ে সম্প্রতি নিয়ন্ত্রণ সংস্থা- বিটিআরসি-কে চিঠি দিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ- অ্যামটব।

অ্যামটবের তথ্য অনুযায়ী, মোবাইল বেজ ট্রান্সসিভার স্টেশন চালু রাখতে তিন অপারেটর কোম্পানির দিনে ৫২ হাজার ৪২৫ লিটার ডিজেল এবং ১৯ হাজার ৮৫৯ লিটার অকটেন প্রয়োজন। বর্তমানে দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে মোবাইল অপারেটরদের ডিজেলচালিত জেনারেটরের সাহায্যে বিটিএস সাইট ও ডেটা সেন্টারগুলো চালু রাখতে হচ্ছে। 

অ্যামটব জানিয়েছে, জেনারেটর চালিয়ে একটি ডেটা সেন্টার চালু রাখতে গিয়ে প্রতি ঘণ্টায় প্রায় ৫শ থেকে ৬শ লিটার ডিজেল প্রয়োজন হয়। লোডশেডিংয়ের কারণে বর্তমানে প্রতিদিন একটি ডেটা সেন্টার সক্রিয় রাখতে প্রায় ৪ হাজার লিটার পর্যন্ত ডিজেলের প্রয়োজন হচ্ছে। 

অন্যদিকে, স্থানীয় জ্বালানি স্টেশনগুলো এই পরিমাণ ডিজেল সরবরাহ করতে পারছে না। পরিস্থিতিকে ‘গুরুতর’ ও ‘ক্রমবর্ধমান’ সংকট বলে অভিহিত করেছে অ্যামটব।

দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সময়ে বাংলাদেশে ১০.১০৮ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ে পাওয়া ৮.৯৩৭ বিলিয়ন ডলারের তুলনায় ১৩.১ শতাংশ বেশি।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর